| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাউখালীতে অপহরণের আটদিন পর ব্যবসায়ী মামুনের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

কাউখালীতে অপহরণের আটদিন পর ব্যবসায়ী মামুনের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

 

এম এস শ্রাবণ মাহমুদঃ

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রাম থেকে অপহরণের আটদিনপর পোলট্রি ব্যবসায়ী মো. মামুনের (২৫) দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) ২৫খ্রিঃ সকালে উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মামুন উপজেলার সুগারমিল আদর্শগ্রামের বাসিন্দা আলী আহম্মেদের একমাত্র ছেলে। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

এর আগের দিন সোমবার (১৪ জুলাই) ২৫খ্রিঃ মামুনের সাবেক কর্মচারী মোঃ কামরুল ইসলাম (৩০) ও তার স্ত্রী শিমা আক্তার’কে লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে আজ সকালে মামুনের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কামরুলের স্ত্রী সাথী আক্তারকেও (১৯)।

গ্রেপ্তার কামরুল একই ইউনিয়নের ডাব্বুনিয়া এলাকার সেলিম সওদাগরের ছেলে। স্ত্রী সাথীকে নিয়ে রানীরহাট বাজার এলাকায় ৬ তলা ভবনে ভাড়ায় থাকেন।

পুলিশ জানায়, গত সোমবার (৭ জুলাই) বিকেলে নিখোঁজ হন মামুন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রী শিমা আক্তার তাকে ফোন করলে নাম্বার বন্ধ দেখায়, একপর্যায়ে রাতেই স্ত্রীকে ফোন করে তিনি জানান, কিছু ঝামেলায় আছেন এবং তার দুটি ব্যাংক চেক রানীরহাট এলাকার একজনের কাছে পৌঁছে দিতে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন মামুন।

পরদিন (৮ জুলাই) মামুনের স্ত্রীর ফোনে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে একটি কল আসে মামুনের নম্বর থেকে। সেই রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অপহৃতের স্ত্রী। এরপর তাকে উদ্ধারে অভিযানে নামে কাউখালী থানা পুলিশ। গ্রেপ্তার করা হয় চেক গ্রহণকারী আনোয়ার (২০) নামে এক ব্যক্তিকে। পরে তার দেওয়া তথ্যে উঠে আসে মামুনের সাবেক কর্মচারী কামরুলের নাম।

সোমবার তথ্য প্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ থেকে কামরুলকে গ্রেপ্তার করে কাউখালী থানা পুলিশ।

তার স্বীকারোক্তি মতে, আজ সকালে উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝের পাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মাটিতে পুঁতে রাখা মামুনের দিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ হেফাজতে কামরুল স্বীকার করেন, মামুনকে রানীরহাটে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়। এরপর স্ত্রী সাথী আক্তারের সহায়তায় হত্যা করে তার মরদেহ দ্বিখণ্ডিত করেন। পরে বস্তায় ভরে কাউখালীর মাঝের পাড়া এলাকায় মাটিচাপা দেন।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, মামুন ও কামরুল এক-সময় একই সঙ্গে পোলট্রি ব্যবসায় যুক্ত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

প্রধান অভিযুক্ত কামরুলকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে চেক গ্রহণকারী আনোয়ারকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে পোলট্রি ব্যবসায়ী মো. মামুনকে অপহরণের পর হত্যার ঘটনায় এলাকাজুড়ে শোক, ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নাদিরা নুর, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

কাউখালীতে অপহরণের আটদিন পর ব্যবসায়ী মামুনের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাউখালীতে অপহরণের আটদিন পর ব্যবসায়ী মামুনের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

কাউখালীতে অপহরণের আটদিন পর ব্যবসায়ী মামুনের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×