| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠান উদ্বোধন

কাপ্তাইয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠান উদ্বোধন

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারা বাংলাদেশে একসাথে ৫২৭ টি উপজেলায় কাব শিশুদের মিলনমেলা “কাব কার্ণিভাল অনুষ্ঠান – ২০২৫ ” সোমবার (২৩ জুন) অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ১১ টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল হতে সারাদেশে ভার্চুয়ালি এই কাব কার্নিভালের শুভ উদ্ভোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৩ জুন) সকালে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাব কার্ণিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়।

এতে কাপ্তাই উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ শত ৮০ জন কাব এবং ৩০ জন ইউনিট লিডার অংশ নেন। এতে ৬ টি স্টেশনে ভাগ হয়ে কাব শিশুরা অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে অংশ নিয়ে তাদের বিভিন্ন পারদর্শিতা যেমন তীর নিক্ষেপ, মাছ স্বীকার সহ বিভিন্ন পারদর্শিতা পরিবেশন করেন। এছাড়া কাব কার্ণিভালে আকর্ষণীয় রুপে সজ্জিত হয়ে রাজার ভূমিকায় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ এবং রাণীর ভূমিকায় রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোমা বড়ুয়া কার্ণিভালে অংশ নেওয়া শিশুদের সাথে আনন্দ মাতোয়ারা হন।

এর আগে এদিন সকাল সাড়ে ১০ টায় জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন এর মাধ্যমে কাপ্তাই উপজেলা পর্যায়ে এই কাব কার্ণিভালের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।

এসময় তিনি বলেন, আজকের শিশুরা সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে, তাদের কোন অভাব অনটন থাকবেনা। উন্নত বাংলাদেশ এর জন্য সুস্থ সবল মেধাবী জাতি দরকার, তাই আজকের এই কার্ণিভালের মাধ্যমে শিশুরা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে। শিশুরা তোমরা আগামীর ভবিষ্যৎ।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় রাঙ্গামাটি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, স্কাউট কমিশনার এবং কাব কার্ণিভালের প্রোগাম চীফ মাহাবুব হাসান বাবু, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক এবিএস সিরাজ আহমেদ চৌধুরী সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস এর অর্থ সম্পাদক এবং কাব কার্ণিভালের প্রোগাম পরিচালক লিটন চন্দ্র দে, শিক্ষক রওশন শরীফ তানি এবং শিক্ষক হাবিবুর রহমান।

পরে অতিথিরা ৬ টি স্টেশন পরিদর্শন করে শিশুদের বিভিন্ন পারদর্শিতা উপভোগ করেন। এদিকে এই দিন বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাবদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

কাপ্তাইয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠান উদ্বোধন

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাপ্তাইয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠান উদ্বোধন

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

কাপ্তাইয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠান উদ্বোধন

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×