| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে চোখ রাঙ্গাচ্ছে ম্যালেরিয়া; আক্রান্ত শতাধিক

কাপ্তাইয়ে চোখ রাঙ্গাচ্ছে ম্যালেরিয়া; আক্রান্ত শতাধিক

 

রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গত বছর ৩৪ জন ম্যালেরিয়া শনাক্ত হলেও এবছরে তিনগুণ ম্যালেরিয়া প্রকোপ দেখা দিয়েছে। এছাড়াও সাধারণ জ্বর, কাশি, বুক-পেট ব্যাথা শ্বাস কষ্টসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। উপজেলা ৫টি ইউনিয়ন হলেও ম্যালেরিয়া শনাক্ত হয়েছে তিনটি ইউনিয়নে কাপ্তাই, চিৎমরম ও চন্দ্রঘোনা। কাপ্তাইয়ে দুর্গম এলাকায় ভাঙ্গামুড়া, বড়পাড়া, শুভধন কার্বারী পাড়া, মেমবার পাড়া, বেচারান কার্বারী পাড়া ও চিৎমরম আড়াছড়ি পাড়া ও চন্দ্রঘোনা এলাকায় বর্ষা মৌসুম শুরু থেকে ঘরে ঘরে দুই একজন করে জ্বরসহ ম্যালেরিয়া আক্রান্তে হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় অসুস্থ্ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় বাজার থেকে ঔষধ কিনে খাচ্ছেন অনেকে।

স্বাস্থ্য কমপ্লেক্স’র সূত্রে জানা যায়, দুর্গম গ্রামগুলো চলতি বর্ষা মৌসুমে ম্যালেরিয়া প্রকোপ দেখা দিয়েছে। তার সাথে ডায়রিয়াও হচ্ছে। গ্রামে গ্রামে ৮ থেকে ১০ জন করে ম্যালেরিয়া ও জ্বরের আক্রান্ত হয়েছে। গত বছরে তুলনায় এবারে তিনগুণ ম্যালেরিয়া রোগী সনাক্ত হয়।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে স্বাস্থ্য সেবিকা সাথে কথা হলে আসমা খাতুন
তিনি জানান, গত ১৫ দিনে শিশুসহ ১৭ জন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে আজ সবাই বাড়িতে চলে গিয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় শিশু ও কিশোর রয়েছে। এর আগেও অনেক রোগী ছিল।

এদিকে, কাপ্তাই ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির তথ্য থেকে জানা যায়, ব্র্যাক বিনামূল্যে মশারি বিতরণ করে থাকে প্রতি তিন বছর পর পর। উপজেলা ২০২৫ সালে ৬ মাস পনের দিনে প্রায় আনুমানিক ৪ হাজারের কিছু বেশি মশারি বিতরণ করা হয়। তবে গত বছর ২০২৪ সালে মশারি বিতরণ করা হয়নি।

এর আগে, রাঙ্গামাটি জেলার ২০২৩ সালে পাঁচ লাখ ৭৪ হাজারের কিছু বেশি মশারি বিতরণ করা হয়েছিল।
হরিণছড়া কিছু স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে রাখলেও দিনে জুমের মাঠে কাজ করার সময় মশা কামড়ায়। তখনই মূলত ম্যালেরিয়ায় আক্রান্ত হন তারা।

কাপ্তাই ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা বীর কুমার তঞ্চঙ্গ্যা বলেন, কাপ্তাই দুর্গম হরিণছড়া থেকে অসচ্ছল পরিবারে একজন
ম্যালেরিয়া রোগীকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেস হাসপাতাল ভর্তি করিয়েছি। পরে কাপ্তাই ব্লাড ব্যাংক উদ্যোগে সবার সহযোগীতা ডোনেশন সংগ্রহ করে রোগী চিকিৎসায় সহায়তা করেছি। তিনি আজ সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, বর্ষা মৌসুম শুর হলেই ম্যালেরিয়ায় রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তবে ম্যালেরিয়ায় পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার যথা সম্ভব চেষ্টার কোন ক্রুটি হবে না। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণ যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা আহ্বান জানান। তিনি আরও বলেন, পাহাড়ে এ সময় অর্থাৎ বর্ষা মৌসুমে মশা উপদ্রব বেশি দেখা দেয়। ঘরের আঙ্গিনায় পানি জমা থাকে, ময়লা অবর্জনা জমা থাকলে মশা উপদ্রব বেশি দেখা দেয়। সব সময় মশারী ব্যবহার করার পরামর্শ দেন। জুলাইয়ে শেষের দিকে আরও বৃষ্টিপাত হলে তখন ম্যালেরিয়া রোগী আরও বাড়তে পারে।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

কাপ্তাইয়ে চোখ রাঙ্গাচ্ছে ম্যালেরিয়া; আক্রান্ত শতাধিক

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাপ্তাইয়ে চোখ রাঙ্গাচ্ছে ম্যালেরিয়া; আক্রান্ত শতাধিক

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

কাপ্তাইয়ে চোখ রাঙ্গাচ্ছে ম্যালেরিয়া; আক্রান্ত শতাধিক

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×