গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাই রায় সাহেব বৌদ্ধ বিহার ও স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান সম্পন্ন

কাপ্তাই রায় সাহেব বৌদ্ধ বিহার ও স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান সম্পন্ন

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে রাঙ্গামাটি কাপ্তাইয়ে ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি ঐতিহ্যবাহী রায় সাহেব বৌদ্ধ বিহার ও ৫নং ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। চীবর দান অনুষ্ঠানে দুরদুরান্ত থেকে আগত দায়ক-দায়িকারা অংশ নিয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী পৃথক ভাবে দুটি স্থানে ২নং রাইখালী নারানগিরি রায় সাহেব বৌদ্ধ বিহার ও  ৫নং ওয়াগ্গা দেবতাছড়ি মহাজনপাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে সকাল থেকে ফুলপুজা, বুদ্ধ পুজা, দেশ জাতি তথা সব প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চলশীল গ্রহণের পর বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানা বিধ দান এছাড়া সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উত্তোলন করা হয়।

রায় সাহেব বৌদ্ধ বিহারাধ্যক্ষ উঃ পান্ডিতা মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজ নিকায় মার্গ রাজগুরু ভদন্ত উঃ জ্ঞানাওয়াইংসা মহাথের (ডাকবাংলা পাড়া)।প্রধান ধর্ম দেশনা প্রদান করেন, উঃ নাইংদা ওয়াসা মহাথের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার বাঙ্গাল হালিয়া। এসময় গুরু ভান্তে স্মরণে সংঘ দান, প্রবজ্জ্যা গ্রহণ ও উপসম্পদা গ্রহণ করা হয়।

কঠিন চীবর দানোৎসবে আরও উপষ্ঠিত ছিলেন, রায় সাহেব বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সভাপতি ক্যচিং মং মারমা, সাধারণ সম্পাদক থোয়াই সা প্রু (রুভেল) ও কোষাধ্যক্ষ আজাইমং মারমা (আজিম) অন্য দিকে ৫নং ওয়াগ্গা অন্যতম দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারেও কঠিন চীবর দান উদযাপন হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াপাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত পূঞাবংশ মহাথেরো এবং সভাপতিত্ব করেন মহাজন পাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহার অধ্যক্ষ ক্ষেমিন্ডা মহাথেরো।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে ছিলেন, চিৎমরম বৌদ্ধ বিহার অধ্যক্ষ উঃ পামোক্ষা মহাথেরো এবং মঙ্গলাচরণ পাঠ করেন সাপছড়ি বৌদ্ধ বিহার (আবাসিক) সুরেশ ভিক্ষু। প্রধান ধর্ম দেশক ছিলেন, ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরো, বিশেষ স্বধর্ম দেশক ছিলেন, ওয়াগ্গা সাপছড়ি বৌদ্ধ বিহারে ক্ষেমানন্দ ভিক্ষু। সংঘ বরণ করেন, সন্তোষ কুমার তঞ্চঙ্গ্যা। প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা এবং বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মংহ্লাচিং মারমা। ধর্মীয় ভক্তিতে মুখর ছিল দুই এলাকা দুই স্থানে অনুষ্ঠিত এই ধর্মীয় উৎসব ঘিরে ভক্তবৃন্দের মাঝে ছিল গভীর শ্রদ্ধা, ভক্তি ও উৎসবমুখর পরিবেশ।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ আয়োজনে অংশ নেন শতাধিক ভিক্ষু ও অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ। আয়োজকরা জানান, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সর্বোচ্চ দানের মধ্যে অন্যতম। এ দানের মাধ্যমে তারা সৎকর্মে অংশগ্রহণ ও ধর্মীয় পুণ্য অর্জনের সুযোগ পান।

৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী (মিশুক) জানান, নারানগিরি রায় সাহেব বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানটি এলাকার ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির অংশ। এই আয়োজনে যে শৃঙ্খলা, ঐক্য ও শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আয়োজক কমিটি, দায়িক দায়িকা, পূর্ণ ও সকল ধর্মপ্রাণ ভক্তদের ধন্যবাদ জানাই। এই চীবর দান যেন সকল প্রাণীর মঙ্গল ও শান্তির বার্তা বয়ে আনে এ কামনা করছি।

৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা বলেন, আষাঢ়ি পূর্ণিমার পরদিন থেকে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী ওয়া বা বর্ষাব্রত পালন শুরু হয়েছিল, যা গত রবিবার শেষ হয়েছে। তিন মাস পর বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে আনন্দের বার্তা বয়ে এনেছে প্রবারণা পূর্ণিমা। বিহারে বিহারে শুরু হয়েছে কঠিন চীবর দানোৎসব। চলবে পুরো একমাস। ৬ নভেম্বরের  তারিখ পর্যন্ত।’ তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানটিকে কঠিন চীবর দান বলার কারণ প্রথমে চরকার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি করা হয়। ওই সুতায় রঙ করা হয়। পরে রঙ করা সুতা দিয়ে তৈরি করা হয় চীবর বা কাপড় এবং দান করা হয় বৌদ্ধ ভিক্ষুদের। আর পুরো কাজটা শেষ করতে হয় একদিনের মধ্যে। সেই জন্যই এই কাপড় দান কঠিন চীবর দান নামে পরিচিত

রাঙামাটিতে সৌরবিদ্যুৎ চালিত কোল্ড স্টোরেজ নির্মাণে চুক্তি স্বাক্ষর

কাপ্তাই রায় সাহেব বৌদ্ধ বিহার ও স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান সম্পন্ন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণ, অপচয় রোধ এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সৌরশক্তিচালিত আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নামে এ হিমাগারটি নির্মাণ করা হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রো-গ্রেস’ (ProGRESS) প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
চুক্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের (M/S Shaing Shaing U Construction) প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্পের ফোকাল পারসন অরুনেন্দু ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, তুলনামূলক স্বল্পব্যয়ী ও আধুনিক সৌরশক্তিচালিত এ প্রযুক্তির মাধ্যমে সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষকরা তাঁদের উৎপাদিত ফলমূল, শাকসবজি এবং অন্যান্য পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ পাবেন।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, কোল্ড স্টোরেজটি চালু হলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় অনেকাংশে কমে আসবে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে পণ্য সংরক্ষণ ও বাজারজাত করতে পারবেন। এতে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।

তিনি আরও জানান, সাক্রাছড়িতে স্থাপিত এ প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে পার্বত্য অঞ্চলের প্রতিটি উপজেলায় সৌরশক্তিচালিত কুলবট কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতি, কৃষিপণ্য সংরক্ষণ এবং স্থানীয় উদ্যোক্তা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

কাপ্তাই রায় সাহেব বৌদ্ধ বিহার ও স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান সম্পন্ন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিকের (সাদিক কায়েম) খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। এছাড়া রাস্তার পাশের জানালাতেও আগুন দেওয়ার চেষ্টার চিহ্ন পাওয়া গেছে। আকস্মিক এই ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে ঘরবাড়ির বড় কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও উল্লেখ করেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

কাপ্তাই রায় সাহেব বৌদ্ধ বিহার ও স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান সম্পন্ন

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় এবং পূর্বের এজাহারভুক্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের একজন নেতা ও যুবলীগের দুই সদস্য রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দারোগাপাড়া ও ফেনীরকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাহাদাৎ হোসেন হৃদয় (২৯), পিতা আলমগীর হোসেন। তিনি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর দুজন হলেন ক্যাজাইলা মার্মা (২৭), পিতা মৃত মংলাপ্রু মার্মা এবং ক্যাচিং মার্মা (২৪), পিতা মেমং মার্মা। তারা দুজনই যুবলীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা ২২জুন ২০২৬, ও ২১ অক্টোবর জিআর মামলা নং ৪ তদন্ত ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

×