| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাই কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ইনসেপশন সভা অনুষ্ঠিত

কাপ্তাই কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ইনসেপশন সভা অনুষ্ঠিত

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, চলমান—এর নতুন পর্যায়ের “প্রকল্পের ইনসেপশন সভা (সূচনা পর্ব)” অনুষ্ঠিত হয়েছে। খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা ও স্থানীয় উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর আয়োজনে রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সিএইচডিএফ উসংবাই মারমার উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন,চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক রনি, কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন এবং হিল ফ্লাওয়ারের কর্মকর্তা মিসেস জেনিফার অজান্তা তঞ্চঙ্গ্যা।প্রধান অতিথির মোহাম্মদ রুহুল আমীন বলেন, কাপ্তাইয়ের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম বহুর বছর ধরে স্বাস্থ্য ও সচেতনতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নতুন পর্যায়ের কার্যক্রম স্বাস্থ্য সচেতনতা, জেন্ডার উন্নয়ন ও জলবায়ু সহনশীলতায় আরও ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। সরকারি দপ্তর ও অংশীজনদের সমন্বয়ে এই প্রকল্প এলাকার জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।

তিনি আরও জানান, প্রোগ্রামটি ২০০৬ সাল থেকে কাপ্তাই উপজেলার সকল ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করে আসছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) অনুযায়ী মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, ম্যালেরিয়া, পানিবাহিত রোগ ও নিউমোনিয়া প্রতিরোধে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ২০১৬ সালের পর থেকে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অনুযায়ী নারীর সক্ষমতা বৃদ্ধি, নারীর অধিকার, বিভিন্ন সচেতনতা কর্মশালা, সেমিনার, উঠান বৈঠক ও অ্যাডভোকেসি কার্যক্রম চলমান রয়েছে।

২০২৫ সালের ১ জুলাই থেকে প্রকল্পটি নতুন কর্ম এলাকা ও নতুন কার্যক্রমসহ আরও তিন বছরের জন্য পুনরায় বাস্তবায়ন শুরু করেছে। নতুন পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা, জেন্ডার উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রতিরোধ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান প্রোগ্রাম ম্যানেজার।

খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা ও হিল ফ্লাওয়ারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়। প্রোগ্রামটি জার্মানভিত্তিক দাতা সংস্থা “ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড”-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে। প্রথমে খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা এককভাবে প্রকল্পটি বাস্তবায়ন করলেও, ২০১৯ সাল থেকে স্থানীয় উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার অংশীজন হিসেবে কর্মসম্পাদন করছে।সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি দেশের স্বাস্থ্য ও উন্নয়ন খাতে সরকারের লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এলাকার স্বাস্থ্য সেবা, সচেতনতা বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। তিনি বলেন, নতুন পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে হাসপাতাল, হিল ফ্লাওয়ার, স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্পের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

কাপ্তাই কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ইনসেপশন সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাপ্তাই কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ইনসেপশন সভা অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

কাপ্তাই কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ইনসেপশন সভা অনুষ্ঠিত

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×