| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ দিবস উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগ ও বিভিন্ন সমবায়ী সংগঠনে যৌথভাবে আয়োজনে টাউন হল থেকে র‌্যা্যালি বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন (উপ সচিব)। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা মোঃ মজিবুর রহমান খাঁন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা, সাবেক সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, খাগড়াছড়ি সড়ক পরিবহন সমিতি সভাপতি মোঃ আসলাম তালু, রেনেসাঁ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পাইসা মারমা, খাগড়াছড়ি কাঠ ব্যবসায় সমিতি সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল, সততা সমবায় সমিতি সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি বিধিমালা মেনে সকল সমবায় সমিতি পরিচালনা করার মাধ্যমে খাগড়াছড়ি মডেল জেলা পরিনত হবে। সমবায় সকল মানব জাতির একতা শেখায়। এ ছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা সম্ভব।

জেলা সমবায় কর্মকর্তা স্বাগত বক্তব্য বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা বিভিন্ন সমবায় সমিতি মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ক্ষেত্রে কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ম দূরীকরণ, উদ্যোক্তা সৃষ্টি, মূলধন গঠনসহ নানা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে সমবায়। তার মধ্যে মোট নিবন্ধিত সমিতি ৬ শত ৪৬টি, সদস্য সংখ্যা ৬ হাজার ৮শত ৭৫ জন, শেয়ার মূলধন ১৯৯২.৩৬ টাকা, সঞ্চয় আমানত ১০৪৩৮.১১ টাকা, কার্যকরী মূলধন ৭৩৪৩.৫৬ টাকা রয়েছে।

এর আগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় । শেষে জেলার সফল সমবায়ী কর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×