| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

চিৎমরম মুসলিম পাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন

চিৎমরম মুসলিম পাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন

 

রিপন মারমা, কাপ্তাইঃ

রাঙ্গামাটির কাপ্তাই চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ ও মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে এ মিলাদ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা শীর্ষক এই মাহফিল অনুষ্ঠিত হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ চিৎমরম  ইউনিয়ন শাখা ও হযরত ইমাম হোসাইন (রা:) যুব সমাজ এর সার্বিক সহযোগিতায় এবং চিৎমরম মুসলিম পাড়া সমাজ পরিচালনার কমিটি ও প্রবাসীর আয়োজনে মুসলিম পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আলি আহম্মদ এর সভাপতিত্বে উক্ত মিলাদ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের চাঁদগাও নঈমিয়া মাহম্মদীয়া ফাজিল মাদ্রাসা’র আরবি প্রভাষক (নজিরিয়া) মাওলানা সৈয়দ নুর মোহাম্মদ আল ক্বাদেরী।

প্রধান বক্তা বক্তব্যে তিনি বলেন, ‘মানবজাতির জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবদান’ তুলে ধরে বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানবজাতির জন্য একটি বিশেষ দিন। মহান আল্লাহ মহানবীকে পাঠিয়েছিলেন বলেই আমরা মুক্তি ও শান্তির পথ পেয়েছি। তিনি মানবজাতির জন্য সবচেয়ে আদর্শবান। আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীকে ধারণ করতে পারি, অনুসরণ করে জীবন গড়তে পারি- মহান আল্লাহর কাছে সেটাই আমাদের চাওয়া।

উক্ত মিলাদ মাহফিলের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,আরবি প্রভাষক তৈয়বিয়া তাহেরীয়া মির্জা হুসাইনীয়া সুন্নী মাদ্রাসা’র মাওলানা মোহাম্মদ হোসাইন আল ক্বাদেরী ও চিৎমরম মুসলিম পাড়া আততৈয়ব হাশেমীয়া ফারুকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মোঃ ফারুক আজম- আল ক্বাদেরী।

বিশেষ বক্তারা বলেন, মহানবীর জীবনকে আমি বলবো একটি ‘টু ডাইমেনশনাল’ বিষয়। একটি হচ্ছে ইহকালের সৎ পথে চলা, মানুষের সেবা করা, হক আদায় করা এবং মহানবীর অন্যান্য মানবিক গুণাবলি অনুসরণ করা। আরেকটি হচ্ছে পরকাল, যেটি আমরা এখনও কেউ দেখিনি। তবে পরকালে আমরা যেন শান্তিতে থাকতে পারি, সেই পথগুলো মহানবী আমাদের বলে দিয়েছেন। মহানবীর জবান মোবারক থেকে যেসব আমল বলে গেছেন, যেভাবে চলাফেরা করেছেন সেসব হাদিসের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আমরা যদি সেগুলো সঠিকভাবে চর্চা করতে পারি এবং বিচ্যুত না হই, তাহলে আমরা পরকালেও শান্তি পাবো।

এর আগে, উদ্বোধক হিসেবে উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন, চিৎমরম  মুসলিম পাড়া জামে মসজিদ খতিব মাওলানা মোঃ মোজাম্মেল রেজা আল- ক্বাদেরী।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, চিৎমরম ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন, মাহফিল কমিটির আহবায়ক মোঃ বদিউল আলম, সদস্য সচিব মোহাম্মদ মুসা আলম, সমাজ কমিটির সভাপতি হাজী জয়নাল, সাধারণ সম্পাদক মো: ইউসুফ।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

চিৎমরম মুসলিম পাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চিৎমরম মুসলিম পাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

চিৎমরম মুসলিম পাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×