| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার সচেতনতায় খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার সচেতনতায় খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম

 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার নিশ্চিতকরণে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে দীঘিনালা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে তৃণমূল উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে “আস্থা” প্রকল্প কর্তৃক গঠিত “আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্ম, দীঘিনালা” এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নৃত্যের মাধ্যমে উদ্বোধনী পরিবেশনা উপস্থাপন করা হয়। পরে ভোটাধিকার ও গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রতিপাদ্য ভিত্তিক একটি নাটক মঞ্চস্থ হয়। সভার কক্ষে ‘নির্বাচন ভোটাধিকার মুক্তপাক, বাংলাদেশ এগিয়ে যাক’, ‘টাকার বিনিময়ে ভোট দুর্নীতির বীজ বপন’, ‘নারী কিংবা পুরুষ নয়, ভোটার আমার পরিচয়’— এমন বার্তাসংবলিত পোস্টার সাঁটানো ছিল।

সভায় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থা-আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক ধনেশ্বর দেওয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিজয় চাকমা এবং সংরক্ষিত আসনের সদস্য চন্দনা চাকমা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোট একটি নাগরিক অধিকার, পাশাপাশি এটি একটি মহৎ দায়িত্বও। ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হয়। প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যেক ভোটারের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পেতে পারে না। তাই টাকার বিনিময়ে কিংবা প্রলোভনে নয়, স্বাধীন বিবেক ও সচেতন সিদ্ধান্তের ভিত্তিতে ভোট প্রদান করতে হবে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে সঠিক পথে উদ্বুদ্ধ করবে।”

অনুষ্ঠানে ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরার সঞ্চালনায় প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা আস্থা প্রকল্পের কার্যক্রমের ওপর তথ্যমূলক বক্তব্য উপস্থাপন করেন।

আলোচনা শেষে প্রথমবারের ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীকে ভোটাধিকার বিষয়ে সচেতন করতে মক ভোটিং আয়োজন করা হয়, সেখানে নেতৃত্ব দেন আস্থা ইয়ুথ গ্রুপের সদস্যরা।

উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থা ২০২৩ সাল থেকে খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় “আস্থা” প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ সদস্যবিশিষ্ট ‘আস্থা ইয়ুথ গ্রুপ’ গঠন করা হয়েছে, যারা স্থানীয় পর্যায়ে ভোটাধিকার সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার সচেতনতায় খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার সচেতনতায় খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার সচেতনতায় খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×