থানচিতে ঝুকিপূর্ণ কালভার্টের চলাচল করেছে ১২টি গ্রামের বাসীন্দা
চিংথোয়াই অং মার্মা,
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
দীর্ঘ নয় বছর ধরে সংস্কারের অভাবে বান্দরবানের থানচিতে নকতোহা পাড়া যাওয়ার সড়কে কৌউক্ষ্যং ঝিরিতে জরাজীর্ণ কালভার্টের দিয়ে চলাচল করেছেন অন্তত ১২ গ্রামের মানুষ। বিকল্প সড়ক কিংবা পরিত্যক্ত ভাঙন কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীর।
তারা জানান, বিকল্প রাস্তায় না থাকার কারণে বাধ্য হয়ে পরিত্যক্ত কালভার্টের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। বরাদ্দের টাকা নয়ছয় করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কালভার্ট ও রাস্তা দ্রুত নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাদের। উৎপাদিত কৃষিপণ্য যানবাহনে নিতে না পারায় কাঙ্ক্ষিত দামও পাচ্ছে না। স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীসহ জনসাধারণের অন্তত ১২টি গ্রামের মানুষের চলাচলের বিঘ্নিত ও চরমভাবে ভোগান্তির শিকার হয়েছে।
সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থসালে এলাকার জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য মরিয়ম পাড়া পাশ্ববর্তী কৌউক্ষ্যং ঝিড়ির ওপর প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করেন। ২০১৭-১৮ অর্থবছরে মরিয়ম পাড়া থেকে নকতোহা পাড়া পর্যন্ত এবং ২০১৮-১৯ অর্থবছরে ৩৭ লাখ টাকা ব্যয়ে নকতোহা পাড়া থেকে হানারাং পাড়া পর্যন্ত রাস্তায় ইটসলিং করা হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, থানচি সদরে মরিয়ম পাড়ার দোকান পাশদিয়ে খাড়াপাহাড় ইটসলিং রাস্তায় ধরে নেমে গেলেই ঝুকিপূর্ণ একটি কালভার্ট। পরিত্যক্ত কালভার্টের মাঝখানে বড় আকারে গর্ত এবং একটি অংশ ভেঙে রডগুলো বেরিয়ে গেছে। রাস্তায় খাড়াপাহাড় (উচুঁ পাহাড়া) কারণে ছোট-বড় যানবাহনে চলাচলে পুরোদমে বন্ধ। এবং রাস্তায় কোথাও কোথাও ইটগুলো উঠে এলোমেলো হয়ে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে কৌউক্ষ্যং ঝিড়ির ওপর একটি কালভার্ট ও ইটসলিং সড়ক নির্মাণ করা হয়। নির্মাণের এক বছর না পেরোতেই গর্ত ও ভাঙন সৃষ্টি শুরু হয়ে যায়৷ ঝুকিপূর্ণ কালভার্টটি পেরিয়েই আবার উঁচু খাড়া পাহাড় ইটসলিং রাস্তা কারণে যানবাহন চলাচলে অচল। বিকল্প সড়ক না থাকায় দীর্ঘ নয় বছর ধরে চরম ভোগান্তিতে এলাকাবাসীর।
উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো: আবু হানিফ জানান, নকতোহা পাড়া যাওয়ার পথে কালভার্টের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও কালভার্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, এই কালভার্টের ব্যাপারে এলজিইডি দপ্তরের কর্মকর্তাদের অভিহিত করেছি। ঝুকিপূর্ণ কালভার্টের যেন সংস্কার কিংবা বিকল্প নির্মাণের জোড় দিতে অনুরোধ করা হয়েছে।

| ৮ নভেম্বর ২০২৬











