| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

পাহাড়ি পথের পরিশ্রম—জীবিকার টানে সবুজ শাক সংগ্রহে দুই নারী

পাহাড়ি পথের পরিশ্রম—জীবিকার টানে সবুজ শাক সংগ্রহে দুই নারী

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

দুর্গম পাহাড়ি জনপদের জীবনযাত্রা প্রকৃতির অপরূপ রূপে মোড়ানো হলেও মানুষের বেঁচে থাকার সংগ্রাম এখানে প্রতিটি মুহূর্তে স্পষ্ট। সবুজে ঘেরা নির্জন বনপথ, পাহাড়ি ঢাল বেয়ে ওঠানামা আর অনিশ্চিত আবহাওয়ার মাঝেও পাহাড়ি মানুষের শ্রম থেমে থাকে না। আর সেই শ্রমের প্রতিচ্ছবি হয়ে ধরা দিলেন দুই পাহাড়ি নারী—কাঁধে ঝুলি, ডালিতে শাকসবজি, চোখে দৃঢ়তা ও মুখে সংগ্রামের ছাপ।

এক সরু পথ ধরে এগিয়ে আসছিলেন তারা। দিনের পর দিন মাঠে-জঙ্গলে ঘুরে সংগ্রহ করা শাকসবজি তারা বাজারে নিয়ে যাচ্ছেন—পরিবারের রোজগারের আশায়। ছবিতে দেখা যায়, এক নারী বড় ডালি থেকে শাক-সবজি ঝুড়িতে ভরছেন, আর অন্য নারী সেই ভারী ঝুড়িটি কাঁধে তোলার প্রস্তুতি নিচ্ছেন। চারদিকে সবুজে মোড়া অবারিত নিসর্গ, পাহাড়ি পাখির ডাক, স্রোতধারার শব্দ—প্রকৃতি যেন তাদের ক্লান্তি ভুলিয়ে সাহস যোগাচ্ছে।

পোশাকে মাটির দাগ, হাতে খসখসে পরিশ্রমের ছাপ, মুখে দিনের ক্লান্তি থাকলেও তাদের চোখে কাঙ্ক্ষিত জীবিকার শক্ত প্রত্যয়। পাহাড়ের জীবন যেমন কঠিন, তেমনি তাদের মনোবল অটুট—প্রতিটি পদক্ষেপেই যেন তা আরও স্পষ্ট হয়ে ওঠে।

স্থানীয় এক পাহাড়ি নারী বলছিলেন—“আমরা পাহাড়ের মানুষ। ভোর হবার আগেই মাঠে যাই, সারাদিন কাজ করি। যা সংগ্রহ করতে পারি, তাই নিয়ে বাজারে যাই। আমাদের সংসার চলে এই ঘামের ওপরই।”

এক কৃষক আরও জানান,,“বর্ষায় সবজি জন্মানো কঠিন। তবুও পাহাড়ে যা পাওয়া যায়, আমরা সংগ্রহ করি। বাজারে এগুলো বিক্রি করে পরিবার চালাই। আমাদের পরিশ্রমে যেমন পরিবার বাঁচে, তেমনি বাজারেও তাজা সবজি পৌঁছায়।”

দুই নারীর এই দৃশ্য কেবল শ্রমের অনুভূতি নয়, এটি পাহাড়ি মানুষের অধ্যবসায়, সততা এবং সংগ্রামী জীবনের জীবনবোধ। তাদের পরিশ্রম যেন পাহাড়ের শ্যামলতা ছুঁয়ে আরও উজ্জ্বল হয়ে ওঠে। এর মধ্যেই আছে কঠোর বাস্তবতা, আছে জীবনের প্রতি অকৃত্রিম টান।

পাহাড়ের কোলে এদের জীবনের গল্প শুধু কর্মময় দিনগুলোর কথা বলে না—এটি বলে নারীদের দৃঢ়তা, পরিবারের প্রতি অবিচল দায়িত্ববোধ আর প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচার চিরচেনা দৃশ্য। প্রতিদিন হাঁটতে হাঁটতে, বোঝা বয়ে, ঘাম ঝরিয়ে তারা প্রমাণ করেন“সংগ্রামই জীবনের স্বাভাবিক পথ, আর পরিশ্রমই মানুষের আসল পরিচয়।”

সবুজ পাহাড়, নীরব প্রকৃতি আর দুই নারীর দৃঢ়তায় ভরা এই দৃশ্য একটি বড় সত্যকে সামনে আনে,এই শ্রমই পাহাড়ি জনজীবনের প্রাণ, এই পরিশ্রমই তাদের বাঁচার শক্তি, আর তাদের গল্পই আমাদের সমাজের নীরব প্রেরণা।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

পাহাড়ি পথের পরিশ্রম—জীবিকার টানে সবুজ শাক সংগ্রহে দুই নারী

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাহাড়ি পথের পরিশ্রম—জীবিকার টানে সবুজ শাক সংগ্রহে দুই নারী

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

পাহাড়ি পথের পরিশ্রম—জীবিকার টানে সবুজ শাক সংগ্রহে দুই নারী

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×