| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বটতলী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বটতলী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

 

‎আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি: ‎

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয় ও বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‎শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজ ও বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎

অনুষ্ঠানে বটতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হারেছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ হাজী নিজাম উদ্দিন বাবু। ‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রাঙ্গামাটি সদর পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম। ‎ ‎এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্টেপ হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ মোঃ ইউনুছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। ‎এসময় দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ‎

উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন, “বর্তমান যুগে শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে তাদের জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ।”

বক্তারা আরো বলেন, গ্রামীণ পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয় ও অভিভাবকদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকেও শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখতে হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও মনোযোগী হয়ে পড়াশোনায় অগ্রসর হওয়ার আহ্বান জানান। ‎অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রীড়া, সাংস্কৃতিক ও বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

বটতলী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বটতলী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

বটতলী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×