| ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমর্থিত ২৯৯ নং রাঙামাটি আসনের প্রার্থী জুঁই চাকমার সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমর্থিত ২৯৯ নং রাঙামাটি আসনের প্রার্থী জুঁই চাকমার সাংবাদিকদের সাথে মতবিনিময়

 

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমর্থিত ২৯৯ নং রাঙামাটি আসনের সংসদ সদস্য প্রার্থী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।

আজ শনিবার বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির অস্থায়ী কার্যালয়, আরপি-৪২, শুভ্রা ভিলা, রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকা,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চ সমর্থিত রাঙামাটি – ২৯৯ আসনের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লবী নারী জুঁই চাকমা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালিন বিপ্লবী নারী জুঁই চাকমা বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে আমাদের পার্টি কাজ করে যাচ্ছে। গতকাল (১৭ অক্টোবর-২০২৫) আমাদের পার্টি ঐকমত্য বাংলাদেশ বির্নিমানে তারুণ্যের রক্তে ভেজা ঐতিহাসিক দলিল ” জাতীয় জুলাই সনদ-২০২৫ ” এ স্বাক্ষর করেছে।

তিনি বলেন, আমাকে রাঙামাটি-২৯৯ আসনের ভোট বা জনগণ সংসদ সদস্য পদে দায়িত্ব পালনের সুযোগ দিলে আমি সাংবাদিক বন্ধুদের সাথে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে সম্প্রীতির রাঙামাটি গড়ার লক্ষ্যে কাজ করে যাবো।

রাজনৈতিকভাবে রাঙামাটির জনগণ দীর্ঘদিন ধরে হাতে গুণা ২-৩টি পরিবারের কাছে জিম্মি হয়ে আছে।
আমি এবং আমার পার্টি গণতন্ত্রে বিশ্বাসী,জনগণ আগামীর ঐক্যমত্যর বাংলাদেশে রাঙামাটিতে কোন পেশীশক্তি প্রয়োগ করে কোন প্রভু সংসদ সদস্য হিসাবে দেখতে চায় না।

জুঁই চাকমা বলেন, আমি নিজে খেটে খাওয়া মেহনতি মানুষের রাজনীতি করি, জনগণ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে ভোট দিয়ে পাঠালে আমি রাঙামাটি জনগণের একজন সেবক হয়ে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, রাঙামাটির জনগণ যদি আমাকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়, আমি রাঙামাটিতে কাপ্তাই হ্রদ ভিত্তিক পর্যটন শিল্প গড়ে তোলব, হাজার-হাজার শিক্ষিত বেকার, অর্ধশিক্ষিত বেকার যুবসমাজ আর চাকুরী পিছনে ঘুরতে হবেনা। রাঙামাটির কোন নারী-পুরুষ কোম্পানীর চাকুরী প্রিয়জনদের ছেড়ে বাইরে জীবণ যাপন করতে হবেনা।
দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জেলায় পর্যটনশিল্পের বিকাশ ঘটিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দেশ বদলাতে হলে সবার আগে আমাদের নিজেদের বদলাতে হবে।

জুঁই চাকমা আরো বলেন, পাহাড়ে বিগত বছরে নারীর ক্ষমতায়ন কেবল কাগজে-কলমে ছিলো, আমার পার্টি প্রগতিশীল এক রাজনৈতিক পার্টি, একারণে আমাকে দায়িত্ব দেয়া হলে আমি বাস্তবে পাহাড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে উভয় জনগোষ্ঠীর জন্য কাজ করে যাবো।

তিনি বলেন, ঐক্যমতের বাংলাদেশে পাহাড়ের সকল অংশিজনদের নিয়ে আমরা সকল জনগোষ্ঠীর প্রতি সুষমবন্টনের মাধ্যমে নতুন একটি রাঙামাটি পার্বত্য জেলার গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি।

এছাড়া কাপ্তাই হ্রদ ড্রেজিং, পার্বত্য এলাকার মানুষের বিদ্যুৎ চাহিদা পুরণ ও কাপ্তাই হ্রদের মাছের চাহিদা পুরণসহ পর্যটন বান্ধব একটি রাঙামাটি শহর গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা, জেলার যুব সংহতির সদস্য সচিব সাইমুন ইসলাম, পার্টির বন্ধু সংগঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্যামল চৌধুরী ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়া গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে ২৪ অক্টোবর-২০২৫ শুক্রবার ঢাকা সমাবেশ ও গণমিছিল এর লিফলেট আজ ১৮ অক্টোবর-২০২৫ শনিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত রাঙামাটি শহরের কলেজ গেইট থেকে রাজবাড়ী এলাকা পর্যন্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে জনসাধারনের মধ্যে বিতরণ করা হয়।
এতে পার্টির জেলা ও রাঙামাটি সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমর্থিত ২৯৯ নং রাঙামাটি আসনের প্রার্থী জুঁই চাকমার সাংবাদিকদের সাথে মতবিনিময়

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমর্থিত ২৯৯ নং রাঙামাটি আসনের প্রার্থী জুঁই চাকমার সাংবাদিকদের সাথে মতবিনিময়

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমর্থিত ২৯৯ নং রাঙামাটি আসনের প্রার্থী জুঁই চাকমার সাংবাদিকদের সাথে মতবিনিময়

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×