বাঘাইছড়িতে খেদারমারা ইউনিয়নে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ৫ শতাধিক পানি বন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়নে ৫ শতাধিক পানি বন্দি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ৩১নং খেদারমারা ইউনিয়ন পরিষদে ৫ শতাধিক পানি বন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। এসময় উপস্থিত ছিলেন ৩১নং খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান বিল্টু চাকমা ও মেম্বারবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, আমি আপনাদের পাশে আছি এবং সবসময় পাশে থাকবো। এই সামান্য ত্রাণ সামগ্রী আপনাদের দিয়ে গেলাম। সরকারি ভাবে আরো বরাদ্দ পেলে আমি আপনাদের কাছে আবারো আসবো।

| ৭ নভেম্বর ২০২৬













