| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বাঘাইছড়িতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

বাঘাইছড়িতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

 

আনোয়ার হোসেন , বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে বটতলী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় বটতলী দরবার শরীফ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্তমঞ্চে জমায়েত হয় এবং উপজেলার বিভিন্ন স্থান থেকেও মিছিল এসে এতে যোগ দেয়।

চৌমুহনী মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোঃ আব্দুন নূর। অনুষ্ঠান উদ্বোধন ও সঞ্চালনা করেন শাহজাদা আব্দুল বারী, সুপার, সিঙ্গীনালা দাখিল মাদ্রাসা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাওলানা আবু হানিফ নঈমী, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাঘাইছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাত; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম; পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা; ইঞ্জিনিয়ার মোঃ সরোয়ার; গাউছিয়া কমিটির সাবেক সভাপতি আব্দুর শুক্কুর মিয়া এবং বিভিন্ন এলাকার আগত ওলামায়ে কেরাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১২ই রবিউল আউয়াল বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত দিন। কারণ এ দিনেই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) পৃথিবীতে আগমন করেন এবং একই দিনে ইন্তেকালও করেন। ফলে দিনটি আনন্দ ও শোক—দুই অনুভূতির সমন্বয়ে স্মরণীয় হয়ে আছে। তাঁরা আরো বলেন, রাসূলুল্লাহ (সা.)- এর আগমনের পূর্বে আরব সমাজ ছিল অরাজকতা, নৈতিক অবক্ষয় ও অন্ধকারে নিমজ্জিত। নারী ছিল অবমানিত, এতিম ছিল অবহেলিত, সমাজজীবন ছিল বিশৃঙ্খল। এমন সময় আল্লাহ তাআলা মানবতার মুক্তির দূত হিসেবে তাঁকে পাঠান। তিনি তাওহীদের আলো প্রদর্শন করে মানুষকে ন্যায়, ভ্রাতৃত্ব, দয়া, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করেন।

বক্তারা বলেন, ১২ই রবিউল আউয়াল শুধু উৎসবের দিন নয়; বরং নবীর শিক্ষা অনুসরণের অঙ্গীকারের দিন। রাসূলুল্লাহ (সা.)-এর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহর প্রতি আনুগত্য, মানুষের প্রতি দয়া, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সত্যের পথে অবিচল থাকা তাঁর মিশনের মূল শিক্ষা। তাঁরা আরো উল্লেখ করেন, বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সরকারি ছুটির পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও সীরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হয়। সরকারি-বেসরকারি উদ্যোগেও নেয়া হয় বিশেষ কর্মসূচি।

বক্তারা আহ্বান জানান, বাহ্যিক আয়োজনে সীমাবদ্ধ না থেকে নবীর শিক্ষা ও আদর্শকে জীবনে বাস্তবায়নের মাধ্যমেই ১২ই রবিউল আউয়ালের প্রকৃত তাৎপর্য রক্ষা করা সম্ভব। শেষে বেলা ১২টা ৩০ মিনিটে বটতলী মোহাম্মাদীয়া হেফজখানায় আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

বাঘাইছড়িতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাঘাইছড়িতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

বাঘাইছড়িতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×