| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বাঘাইছড়ি এফ ব্লক গ্রামের ভাঙা রাস্তা : চরম দুর্ভোগে গ্রামবাসী

বাঘাইছড়ি এফ ব্লক গ্রামের ভাঙা রাস্তা : চরম দুর্ভোগে গ্রামবাসী

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধিঃ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের এফ ব্লক গ্রামের বাদশা মিয়া দোকান থেকে বীর মুক্তিযোদ্ধা আমির আহাম্মেদের বাড়ি হয়ে নদীর ঘাট এবং ইসতিয়াক রনির বাড়ি পর্যন্ত সংযোগকারী প্রধান সড়কটি এখন চরম বেহাল অবস্থায়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি আজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, রাস্তাজুড়ে কাঁদা ও গর্তে ভরে যায়, ফলে গ্রামবাসীরা পড়েছেন চরম দুর্ভোগে। ‎এই সড়কটি স্থানীয়দের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত।

বাদশা মিয়া দোকান থেকে নদীর ঘাট পর্যন্ত প্রতিদিন শত শত মানুষ এই পথে চলাচল করেন। স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী, কৃষক, ব্যবসায়ী  সহ সকল শ্রেণি-পেশার মানুষেরই এটি একমাত্র চলাচলের ভরসার পথ। ‎কিন্তু বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই নাজুক যে, শিশু-বৃদ্ধ তো দূরের কথা, তরুণ ও সক্ষম ব্যক্তিরাও কষ্টে চলাচল করছেন। স্কুলগামী শিক্ষার্থীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে; কেউ কেউ কাঁদায় পড়ে যায়, আবার কেউ স্কুলে পৌঁছাতে না পেরে বাড়িতে ফিরে আসে। অসুস্থ রোগী পরিবহন করাও এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ‎ ‎

স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমির আহমেদ বলেন, ‘‘এই রাস্তাটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এই পথেই স্কুল, কলেজ ও বাজারে যাতায়াত করি। কিন্তু এখন সামান্য বৃষ্টিতেই হাঁটাচলা অসম্ভব হয়ে পড়ে। আমরা মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছি, আজ স্বাধীন দেশে এই দুরাবস্থা সত্যিই বেদনাদায়ক। প্রশাসনের কাছে বারবার আবেদন জানালেও কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। আমরা চাই দ্রুত এই রাস্তার সংস্কার করা হোক।” ‎ ‎

স্থানীয় আরেক বাসিন্দা মোঃ ইমরান হোসেন জুমান বলেন, “এই ভাঙা রাস্তা শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়; এটি আমাদের গ্রামের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। দ্রুত রাস্তাটি সংস্কার না হলে জনজীবনে দুর্ভোগ আরও বাড়বে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।” ‎ ‎দীর্ঘদিন ধরে এই ভোগান্তি চললেও স্থানীয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ বা সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। অথচ এই রাস্তা সংস্কার হলে পুরো এলাকার মানুষ উপকৃত হবেন এবং তাদের জীবনযাত্রা হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

বাঘাইছড়ি এফ ব্লক গ্রামের ভাঙা রাস্তা : চরম দুর্ভোগে গ্রামবাসী

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাঘাইছড়ি এফ ব্লক গ্রামের ভাঙা রাস্তা : চরম দুর্ভোগে গ্রামবাসী

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

বাঘাইছড়ি এফ ব্লক গ্রামের ভাঙা রাস্তা : চরম দুর্ভোগে গ্রামবাসী

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×