বাঙ্গালহালিয়াতে বিষবিহীন দাঁড়াশ সাপ উদ্ধার
বিশেষ প্রতিনিধি:
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া বাজারে (ডিস) ইন্টারনেট ব্যবসায়ী অংসিলা মারমা এর বাড়ীর রুমের খাটের পাশ থেকে ইন্দো-চীনা নামে দাঁড়াশ সাপ উদ্বার করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টম্বর) বিকাল ৪টায় সংবাদ পাওয়ার পর বন বিভাগের বনকর্মী মো. হাসান তার দলবল নিয়ে উক্ত ব্যবসায়ীর ছেলে উনুমং মারমা এর খাটের পাশ থেকে বিশাল আকৃতির সাপটি উদ্ধার করে।
বনকর্মী হাসান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করি। এর আগে সাপটি খাটের পাশে দেখে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। সাপের ভয়ে আতংকে ছিলেন পুরো পরিবার জানা যায়। বনপ্রহরী হাসান জানান, উদ্ধারকৃত সাপটি বিষহীন এবং মানুষকে ক্ষতি করে না। সন্ধ্যার পর সাপটিকে প্রাকৃতিক পরিবেশে পাশের বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান।

| ৭ নভেম্বর ২০২৬












