গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বাঙ্গালহালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ না থাকায় চিকিৎসা সেবা হতে বঞ্চিত এলাকাবাসী

বাঙ্গালহালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ না থাকায় চিকিৎসা সেবা হতে বঞ্চিত এলাকাবাসী

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক :

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের একমাত্র পুরনোর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি সফিপুর অবস্থিত। এই স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্তহারে ঔষুধ না থাকায় স্বাস্থ্যসেবা পাচ্ছেন এলাকাবাসী।

১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক পুরানোর এক তলা ছাদ বিশিষ্ট অফিস কার্যালয় ভবনসহ কর্মচারী থাকার টিনের বাসা ঘর দেখা যায়। এখানে রোগীরা ব্যবহারে স্বাস্থ্যসম্মত স্যানিটারি টয়লেট অকেজো ও শিশু গর্ভবতী মহিলার ওজন মাপার যন্ত্র অকেজো হয়ে পড়ে রয়েছে। এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিতে আসা রোগী মো: ফিরোজ আহমদ গণমাধ্যম কে জানান, নিয়মিত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন না। তিনি অভিযোগ করেন, ঠিক মত প্রাথমিক চিকিৎসা দেয়া না। এমনকি ঔষুধ নেই। এখানে ২ জন কর্মরত উপসহকারী মেডিকেল অফিসারের মধ্যে একজনকে অফিসে দেখা গেছে। আর বাকি একজন সপ্তাহে ১/২ বার কার্যালয় আসেন। সারা মাসে আর বাকি ১ জন ডিপোটেশন দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার (স্বাস্থ্য) কখন অফিসে আসেন অবগত নয়।

এ প্রসঙ্গে স্বাস্থ্য সেবা নিতে আসা নাম প্রকাশ অনিচ্ছুক এক রোগী বৃদ্ধা মহিলা বলেন, এখানে প্রাথমিক রোগের চিকিৎসা সেবাসহ স্বল্প ঔষধ পাওয়া যায়।

ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত উপসহকারী পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার মো: আজিজুল ইসলাম সিরাজী জানান, এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ১৯৭৬ সনে স্থাপিত। তিনি আরো বলেন, সরকারী কর্মকর্তা কর্মচারী মোট ৬ জন। তার মধ্যে বিগত বছর উপসহকারী মেডিকেল অফিসার (স্বাস্থ্য) অবসরে যান। এর মধ্যে ডিপোটেশনে অতিরিক্ত উপসহকারী মেডিকেল অফিসার কে দায়িত্ব দেয়া হয়, কিন্তু সপ্তাহে দুই একদিন অফিসে আসা যাওয়া করছেন বলে জানা যায়।

উল্লেখ্য, সরকারী ভাবে নিয়োগ প্রাপ্ত অফিস আয়া রাঙ্গামাটি সদর হতে এসে সপ্তাহে দুই একদিন অফিস করেন। বর্তমানে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মচারী কর্মরত উপস্থিত নৈশ প্রহরী ১ জন, ফার্মেসি ১ জন, মহিলা, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ১ জন সহ উপসহকারী পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার কে পাওয়া যায়। বাকি আয়া ১ জন, উপসহকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার কে পাওয়া যায়নি।

সরকারী ভাবে পর্যাপ্ত পরিমাণ ঔষুধ সরবরাহ না থাকায় ঔষুধ স্বল্পটা ঘাটতিসহ স্থানীয় রোগীদের জরুরী সেবা হতে বঞ্চিত ও প্রাথমিক বিভিন্ন রোগের ঔষুধ ও চিকিৎসা সেবা দিতে পারছেন না।

স্থানীয় প্রসূতি মহিলা রোগীসহ অন্যান্য রোগীদেরকে মান সম্মত জরুরী চিকিৎসা সেবা ক্ষেত্রে সরকারীভাবে পর্যাপ্ত পরিমান প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্র সহ প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করলে এলাকার রোগীরা বিভিন্ন ধরনের রোগ হতে রক্ষা পাবে এবং উন্নত চিকিৎসা পেতে পারেন।

কয়েকজন স্থানীয় সচেতনমহল গণমাধ্যম কে জানান, এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স অনেক পুরাতন কার্যালয়। প্রায় ৫০ বছর বয়স আগে নির্মিত ভবন ও কর্মচারী-কর্মকর্তাদের আবাসিক থাকার জন্য মেয়াদ উত্তীর্ণ ভবন ঝুকিতে ২টি একতলা ভবন রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে, অফিসের ভিতর ছাদে ফাটল, কাঠের দরজা সহ কয়েকটি কাঠের তৈরি জানালায় ভেঙ্গে পড়েছে। এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ভবন সাধারণ জনগণের জন্য সুচিকিৎসা জরুরি সেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন ভবন  নির্মাণ করে সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তিন পার্বত্য জেলা হাজারো পুণ্যার্থীদের মিলনমেলা: চিৎমরমে কঠিন চীবর দান সম্পন্ন

বাঙ্গালহালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ না থাকায় চিকিৎসা সেবা হতে বঞ্চিত এলাকাবাসী

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ উৎসবে তিন পার্বত্য জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। চিৎমরম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা বৃন্দ উৎসবটির আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পার্বত্য জেলা রাজ নিকায় মার্গের মহা সংঘনায়ক ও চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

উৎসবটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে বিশ্ব শান্তি কামনায় বুদ্ধ বন্দনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ এবং পিন্ডদান সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় পর্বে বেলা ২টা ১০ মিনিটে মঙ্গলাচারণের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ পর্বে পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দান, সদ্ধর্ম দেশনা, প্রদীপ পূজা এবং সভাপতির সমাপনী ভাষণ ও উৎসর্গের মধ্য দিয়ে ধর্মীয় পর্ব শেষ হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। প্রধান দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু এবং বিশেষ দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

বক্তব্যে প্রধান দায়ক দীপন তালুকদার দিপু বলেন, জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা যেসব উন্নয়ন কাজের দাবি তুলেছেন, সে অনুযায়ী ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অসমাপ্ত কাজগুলো অতি দ্রুত সম্পন্ন করা হবে।

গেস্ট অব অনার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। কঠিন চীবর দানের মতো এমন পুণ্যময় আয়োজনে হাজার হাজার পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি অত্যন্ত আনন্দিত।

কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক থোয়াই হাচিং মারমা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব হলাথোয়াই অং মারমা। এ সময় উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সাচিংউ মারমা, যুগ্ম সদস্য সচিব মংসুইউ মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার

বাঙ্গালহালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ না থাকায় চিকিৎসা সেবা হতে বঞ্চিত এলাকাবাসী

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি মানিকছড়ি মংরাজবাড়ী জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ও শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শন করেছেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল। মেলা প্রাঙ্গণে পৌঁছালে রাজ পরিবারের কুমার সুইচিং প্রু সাইন জোন কমান্ডারসহ আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।

পরিদর্শনকালে জোন কমান্ডার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মেলায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য রক্ষা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিঘীনালা জোনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

বাঙ্গালহালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ না থাকায় চিকিৎসা সেবা হতে বঞ্চিত এলাকাবাসী

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দিঘীনালায় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসাসেবার পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছে দিঘীনালা জোন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

সাজেক, বাঘাইহাট, জোড়া ব্রিজসহ উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা রোগীদের চোখ পরীক্ষা করেন চিকিৎসকেরা। এ সময় তাদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এমন কার্যক্রম নিয়মিত চালু রাখার প্রত্যাশাও জানান তারা।

অনুষ্ঠানে দিঘীনালা জোনের ক্যাপ্টেন মো. আরিফ বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন সময় জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবার চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসা নিতে আসা যেসব রোগীর ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে উন্নত চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যবস্থাও করা হবে।

×