| ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বাঙ্গালহালিয়া বাজার খালের দু’পার্শ্বে ভেঙে বসতবাড়ি, বাজার এলাকাও হুমকির মুখে পরিবেশ।। দখল দূষণে বিপর্যস্ত বাঙ্গালহালিয়া খাল স্বরূপে ফিরবে কি !

বাঙ্গালহালিয়া বাজার খালের দু’পার্শ্বে ভেঙে বসতবাড়ি, বাজার এলাকাও হুমকির মুখে পরিবেশ।। দখল দূষণে বিপর্যস্ত বাঙ্গালহালিয়া খাল স্বরূপে ফিরবে কি !

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি : 

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের পাশে খালটি পাহাড়ি অঞ্চলের রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নিয়ে একটি খাল। খালটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার, প্রস্থ ১৫ মিটার এবং খালটির প্রকৃতি সর্পিলাকার। বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়ার খালটি রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকা হতে উৎপত্তি। অতঃপর এই খালের জলাধারা রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীতে নিপাতিত হয়েছে। কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন নারানগিরি মতি পাড়া দিয়ে প্রবাহকালে বেশ কয়েকটি ছোট খাল ও ছড়া এই খালের সাথে মিলিত হয়েছে। মৌসুমি প্রকৃতির এই খালটিতে সারাবছর পানি প্রবাহ থাকে না। শুষ্ক মৌসুমে অনেকটা পানি শূন্য হয়ে পড়ে এই খাল। তবে বর্ষাকালে খালটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ বৃদ্ধি পায়।

এসময় পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায় আশেপাশের এলাকা। ডাকবাংলা পাড়া, বাজার এলাকা দখল-দূষণে বিপর্যস্ত বাঙ্গালহালিয়া খাল ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী। বছরের পর বছর সংস্কারের অভাব আর অব্যাহত বর্জ্য নিক্ষেপের ফলে উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ওপর দিয়ে বয়ে চলা এ খালের তার প্রকৃত রূপ হারাচ্ছে। এক সময়ে এই খালে কেন্দ্রিক গড়ে উঠেছিল রাজস্থলী উপজেলা ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজার। কিন্তু বর্তমানে এসব বাজার থেকে প্রতিদিন বর্জ্য অবাধে ফেলার কারণে ছোট খালটি ভরাট হয়ে আরো ছোট হয়ে আসছে। যখন-তখন বাজারের পাশেই বর্জ্য নিক্ষেপের কারণে দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্জ্যর দুর্গন্ধে এসব জায়গা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে প্যাথলজিসহ নানা স্থাপনা বর্জ্য এ খালে ইচ্ছামতো ফেলা হচ্ছে। এমনকি বাজারের গ্রামের বিভিন্ন ওয়ার্ড থেকে কুড়িয়ে আনা বর্জ্যও ফেলা হয় এই খালে। ফলে খালের পানি দূষিত হয়ে নানা প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। বালু তোলার মেশিন ও খালের জায়গা দখল প্রতিদিন এ ছোট খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে দুর্বৃত্তরা। কিন্তু এতদস্বত্ত্বেও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না।

অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেট এতই বেপরোয়া যে, তারা কাউকে পরোয়া করছে না। এছাড়া খালের  বিভিন্ন স্পটে ভরাট করে স্থাপনা নির্মাণেরও অভিযোগ রয়েছে।

বাঙ্গালহালিয়া বাজারে জন্ম ৭০ বছর বয়সী সানুচিং। তার শৈশবের সবস্মৃতি বর্ণনা করে জানালেন, একসময় এই খালে স্রোত ছিল। এই খাল অনেক সুন্দর ছিল, খালে মাছ ধরে অনেকে জীবন-জীবিকা যেমন চালিয়েছেন তেমনি খাবারের পাতেও খালের মাছ ছিল। কিন্তু দূষণে বিপর্যস্ত এই খালে এখন মাছের দেখা পাওয়া মুশকিল।

এলাকাবাসী জানান, ড্রেজার মেশিন বন্ধসহ খাল ড্রেজিংয়ের দাবি। খাল না থাকলে জীবন-জীবিকা, জীববৈচিত্র এবং সংস্কৃতি কোনো কিছুই থাকবে না। তাই খালকে বাঁচিয়ে রাখতে হবে বলে মনে করছেন সচেতন মহল। খালের একাধিক অংশে পলী জমে ভরাট হয়ে গেছে। এতে নাব্যতা হারিয়ে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, খাল থেকে ড্রেজিংয়ে মাধ্যমে বালু উত্তোলন করায় দুই তীর ভেঙে যাচ্ছে। খাল বিলীন হয়ে যাচ্ছে খালের তীরবর্তী জমি বাজার ও ঘর-বাড়ি এবং বালুগুলো প্রধান সড়কের অধৈক জায়গায় দখল করে স্তপের আছে। এই বিষয় গুলো দেখার কেউ নেই।

এ বিষয়ে ৩২০ নং কাকড়াছড়ি মৌজার ভারপ্রাপ্ত হেডম্যান চাথোয়াইমং মারমা বলেন, কিছু কিছু দখলদারী দীর্ঘদিন ধরে খালের  ভিতরে অবৈধ ভাবে ঘর নির্মাণ করে আসছে। পাশাপাশি বালু উত্তোলন করে পরিবেশ নষ্ট করছে। ফলে খালের পানি বর্ষাকালে তীব্র স্রোতে বাজার ও আশপাশের এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়।

পরিবেশবাদীদের দাবি: বাঙ্গালহালিয়া খালটি ভয়াবহ দূষণের শিকার হচ্ছে। এতে খাল ক্রমে ভরাট হয়ে স্বাভাবিক নাব্যতা হারিয়ে গেছে। এ ছাড়া খালের দুই তীর দখল হয়ে সেগুলো ধীরে ধীরে সর্পিলাকার ধারণ করছে। বাঙ্গালহালিয়া খালকে বাঁচাতে হবে। একে অবিলম্বে পুনঃখনন করতে হবে। বাঙ্গালহালিয়া খাল দখলদারদের উচ্ছেদ করতে হবে। এক্ষেত্রে সরকারের কঠোর পদক্ষেপ নেয়া উচিত। এছাড়া এ খাল দূষণ রোধ করতে জনসচেতনতা বাড়ানোর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাঙ্গালহালিয়া বাজার খালের দু’পার্শ্বে ভেঙে বসতবাড়ি, বাজার এলাকাও হুমকির মুখে পরিবেশ।। দখল দূষণে বিপর্যস্ত বাঙ্গালহালিয়া খাল স্বরূপে ফিরবে কি !

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

বাঙ্গালহালিয়া বাজার খালের দু’পার্শ্বে ভেঙে বসতবাড়ি, বাজার এলাকাও হুমকির মুখে পরিবেশ।। দখল দূষণে বিপর্যস্ত বাঙ্গালহালিয়া খাল স্বরূপে ফিরবে কি !

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

কাপ্তাইয়ের রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা

বাঙ্গালহালিয়া বাজার খালের দু’পার্শ্বে ভেঙে বসতবাড়ি, বাজার এলাকাও হুমকির মুখে পরিবেশ।। দখল দূষণে বিপর্যস্ত বাঙ্গালহালিয়া খাল স্বরূপে ফিরবে কি !

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি হেডম্যান কার্যালয়ের সম্মুখে অবস্থিত সর্বসাধারণের কল্যাণমূলক একটি অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে উদ্বোধন হওয়া এই কার্যালয়টি এশিয়ান ওয়েলফেয়ার কোঃ সোঃ লিঃ-এর পরিচালকের পক্ষ থেকে সম্পূর্ণ জনস্বার্থের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরিদর্শনকালে জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, সুখ-দুঃখের খোঁজখবর নেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবুল হাসেম, শের খান, মো. নেয়ামত আলী, সাচিংউ মারমা, মো. অলি আহমদ, সুমন মারমা, মো. নজরুল আলম, সাথোয়াই মারমা, মো. সেকান্দর, মো. আব্দুর রহমান এবং মো. নাসিমসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ। আনুমানিক ৩০ জন ধারণক্ষমতার এই ইমারতটি অত্র এলাকার সকল ধর্ম ও বর্ণের মানুষের সামাজিক আলাপ-আলোচনা এবং সৌহার্দ্য বজায় রাখার উদ্দেশ্যে উন্মুক্ত করা হয়েছে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার চেয়ারম্যান, হেডম্যান, মেম্বার, সামাজিক কমিটি, মসজিদ/মাদ্রাসা ও মন্দির কমিটি, কারবারীগণ এবং বিভিন্ন ক্লাবের খেলাধুলার আলোচনায় এই কার্যালয়টি বিনামূল্যে ব্যবহার করা যাবে। এছাড়া বিশেষ প্রয়োজনে পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রমের জন্যেও সরকারি এই অফিসটি ব্যবহার করা যাবে। তবে কার্যালয়ের পবিত্রতা ও সামাজিক সম্প্রীতি রক্ষার্থে এর ভেতরে যেকোনো ধরনের রাজনৈতিক আলোচনা করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। এলাকার যেকোনো সরকারি-বেসরকারি সামাজিক কার্যক্রমে বিনা খরচে এই কার্যালয় ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

×