বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির কামনা জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের বাড্ডা আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারে প্রার্থনা
“প্রেস বিজ্ঞপ্তি”
গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের আয়োজনে বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে
০১ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬ ঘঠিকায় বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের সাবেক সদস্য সচিব প্রকৌশলী দীপু বড়ুয়া, যুগ্ম আহবায়ক বাবু সুভাষ চাকমা, প্রকৌশলী বিজু বড়ুয়া, উক্রাচিং মারমা, রাজিব বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, প্লাবন বড়ুয়া ও জুপিটর বড়ুয়া, সুবাল বড়ুয়া।
জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট নেতা প্রীতম বড়ুয়া ডালিম’র সঞ্চালনায় প্রার্থনা সভায় আরো উপস্থিত ছিলেন, বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, ট্রাস্টি রাজিব কান্তি বড়ুয়া, হিমাদ্রী বড়ুয়া হিমু, প্রকৌশলী মিহির বড়ুয়া, প্রকৌশলী অভিজিৎ বড়ুয়া, রন্জন বড়ুয়া, রুপায়ন বড়ুয়া প্রমুখ।

প্রার্থনা সভা পরিচালনা করেন বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো, উপ-বিহারাধ্যক্ষ বুদ্ধানন্দ মহাথেরো, উপ-বিহারাধ্যক্ষ ভদন্ত সুনন্দপ্রিয় ভিক্ষু এবং স্বরুপানন্দ ভিক্ষু সহ আবাসিক ভিক্ষসংঘ।

| ৭ নভেম্বর ২০২৬












