গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বিলাইছড়িতে ২ দিনের সফরে জেলা প্রশাসক — মোহাম্মদ হাবিব উল্লাহ

বিলাইছড়িতে ২ দিনের সফরে জেলা প্রশাসক — মোহাম্মদ হাবিব উল্লাহ

  

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলায় শিক্ষা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে ২ দিন সফর করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। প্রশাসক, গত ৬ আগস্ট বুধবার ২ দিনের সফরে ফারুয়ার সাইচল ও ফারুয়া ইউনিয়ন পরিষদ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং দুর্গম ফারুয়াবাসীর সঙ্গে মত বিনিময় করেন।

সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং ৬০ হাজার টাকা শিল্পকলার জন্য ঘোষণা করেন।

এছাড়াও ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে পুলিশের একটি চৌকস দল প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন। পরে বিলাইছড়ি কলেজে প্রভাষক – অভিভাবক – শিক্ষার্থীদের ত্রিপক্ষীয় সভায় যোগদেন। এতে কলেজের সুবিধা – অসুবিধার কথা জানেন এবং গাছের চারা রোপণ করেন। এছাড়াও দুপুরে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময়, প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরণ, উপজেলা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং বিকালে মুপ্প্যাচড়া ঝর্ণা পরিদর্শন করেন।

সফরকালে বিলাইছড়ি উপজেলা প্রশাসন, কর্মকর্তা – কর্মচারী, শিক্ষক জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পমাল্য দিয়ে প্রশাসককে স্বাগত জানান। এবং তাদের  প্রাণের দাবি, উপজেলায় আবু সাইদ স্মৃতি স্তম্ভ নির্মাণ, বিলাইছড়ি কলেজটি দ্রত জাতীয়করণ, দুর্গম বড়থলি ও ফারুয়া ইউনিয়নসহ বিদ্যুৎ বিহীন এলাকাগুলো সোলার প্যানেলে সৌর বিদ্যুতের সুব্যবস্থা এবং মোবাইল নেটওয়ার্কে আওতায় নিয়ে আসা। হাসপাতালে ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল বাড়ানো।

এছাড়াও বিলাইছড়ি টু ফারুয়া পর্যন্ত সড়ক যোগাযোগ উন্নত করা। গাছকাটাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণ এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলো এমপিওভূক্তকরণের দাবি তুলে ধরেন। জবাবে – প্রশাসক হাবিব উল্লাহ বলেন, কলেজ প্রতিষ্ঠাপনে উপজেলা সকলের অবদানের কথা স্বীকার করেন। ইতোমধ্যে শিক্ষা প্রকৌশল থেকে একটি ভবন বরাদ্দ হয়েছে। খুব শ্রীঘ্রই ৩ তলা ১টি ভবন হবে। পাশাপাশি উন্নয়ন বোর্ড হতে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে উন্নয়ন বোর্ডের এই ভবনটি হবে হোস্টেল। সেটি কোন দিকে হোস্টেল ও ভবন হবে স্থানীয়দের ঠিক করার দায়িত্ব দেন।

তিনি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, স্বপ্ন দেখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। দারিদ্র তোমার দূর্বলতা নয়। দারিদ্র কোনো অপরাধ নয়। “চেষ্টা” তোমাকে সফলতায় পৌঁছাতে পারবে। তিনি আরো বলেন, এলাকার দারিদ্র বিমোচনের জন্য অন্যান্য পেশার পাশাপাশি ট্যুরিজমের উপর গুরুত্ব দিতে হবে। এছাড়াও সিএইচটি রেগুলেশনের কথা বলেন। পর্যায়ক্রমে বাস্তবায়নে আশ্বাস দেন এবং গণ-অভ্যুত্থানে নিহত আবু সাইদ স্মৃতি স্তম্ভ নির্মাণে প্রতিশ্রুতি দেন।

এসময়  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা মনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান বিজয় চাকমা, কার্বারী সমিতির সাধারণ সম্পাদক রুপ কুমার চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমাসহ অন্যান্য কর্মকর্তা – কর্মচারী, জনপ্রতিনিধি এবং শিক্ষকবৃন্দ ।

তিন পার্বত্য জেলা হাজারো পুণ্যার্থীদের মিলনমেলা: চিৎমরমে কঠিন চীবর দান সম্পন্ন

বিলাইছড়িতে ২ দিনের সফরে জেলা প্রশাসক — মোহাম্মদ হাবিব উল্লাহ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ উৎসবে তিন পার্বত্য জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। চিৎমরম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা বৃন্দ উৎসবটির আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পার্বত্য জেলা রাজ নিকায় মার্গের মহা সংঘনায়ক ও চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

উৎসবটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে বিশ্ব শান্তি কামনায় বুদ্ধ বন্দনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ এবং পিন্ডদান সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় পর্বে বেলা ২টা ১০ মিনিটে মঙ্গলাচারণের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ পর্বে পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দান, সদ্ধর্ম দেশনা, প্রদীপ পূজা এবং সভাপতির সমাপনী ভাষণ ও উৎসর্গের মধ্য দিয়ে ধর্মীয় পর্ব শেষ হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। প্রধান দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু এবং বিশেষ দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

বক্তব্যে প্রধান দায়ক দীপন তালুকদার দিপু বলেন, জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা যেসব উন্নয়ন কাজের দাবি তুলেছেন, সে অনুযায়ী ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অসমাপ্ত কাজগুলো অতি দ্রুত সম্পন্ন করা হবে।

গেস্ট অব অনার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। কঠিন চীবর দানের মতো এমন পুণ্যময় আয়োজনে হাজার হাজার পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি অত্যন্ত আনন্দিত।

কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক থোয়াই হাচিং মারমা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব হলাথোয়াই অং মারমা। এ সময় উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সাচিংউ মারমা, যুগ্ম সদস্য সচিব মংসুইউ মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার

বিলাইছড়িতে ২ দিনের সফরে জেলা প্রশাসক — মোহাম্মদ হাবিব উল্লাহ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি মানিকছড়ি মংরাজবাড়ী জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ও শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শন করেছেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল। মেলা প্রাঙ্গণে পৌঁছালে রাজ পরিবারের কুমার সুইচিং প্রু সাইন জোন কমান্ডারসহ আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।

পরিদর্শনকালে জোন কমান্ডার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মেলায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য রক্ষা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিঘীনালা জোনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

বিলাইছড়িতে ২ দিনের সফরে জেলা প্রশাসক — মোহাম্মদ হাবিব উল্লাহ

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দিঘীনালায় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসাসেবার পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছে দিঘীনালা জোন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

সাজেক, বাঘাইহাট, জোড়া ব্রিজসহ উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা রোগীদের চোখ পরীক্ষা করেন চিকিৎসকেরা। এ সময় তাদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এমন কার্যক্রম নিয়মিত চালু রাখার প্রত্যাশাও জানান তারা।

অনুষ্ঠানে দিঘীনালা জোনের ক্যাপ্টেন মো. আরিফ বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন সময় জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবার চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসা নিতে আসা যেসব রোগীর ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে উন্নত চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যবস্থাও করা হবে।

×