রাঙামাটিতে সুজনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সিএইচটি বার্তা ডেস্কঃ
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে রাঙামাটি সদর উপজেলা কমিটি। এ উপলক্ষে বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
দিনের শুরুতে সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ভবনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সকাল ১০টায় আঞ্চলিক পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায় ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে সুজন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুজনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

| ৭ নভেম্বর ২০২৬












