গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রাঙামাটি রাঙ্গাপানি মিলন বিহারে ১ম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান ও ৫১তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে

রাঙামাটি রাঙ্গাপানি মিলন বিহারে ১ম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান ও ৫১তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ

রাঙামাটিতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ও রাঙাপানি মিলন বিহার পরিচালনা কমিটির যৌথ আয়োজনে ১ম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান-২০২৫ ও ৫১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ ও ১১ অক্টোবর রাঙামাটি শহরের রাঙ্গাপানি মিলন বিহারে দুইদিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গতকাল সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক রনজ্যোতি চাকমা ও সদস্য সচিব অশোক কুমার চাকমা যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন পার্বত্য জেলা ও টেকনাফ, রংপুর, দিনাজপুর, ঢাকা, কুমিল্লা, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার, চট্টগ্রামসহ সারাদেশ থেকে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও দায়ক-দায়িকা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমাসহ আরও অনেক দায়িত্বশীল পদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়।

অনুষ্ঠানের সফলতা নিশ্চিত করতে বর্তমানে পুরোদমে প্রস্তুতির কাজ চলমান রয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশ থেকে ৭৩ জন সদস্য বিশিষ্ট আয়োজক কমিটি ও ৩১জন সদস্য বিশিষ্ট ব্যক্তি নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সার্কেল চীফ, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, বিশিষ্ট সমাজসেবক, বৌদ্ধ ধর্মীয় নেতাসহ অন্যান্যরা যুক্ত আছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পাহাড়ি ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধি পাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাঙামাটিতে সৌরবিদ্যুৎ চালিত কোল্ড স্টোরেজ নির্মাণে চুক্তি স্বাক্ষর

রাঙামাটি রাঙ্গাপানি মিলন বিহারে ১ম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান ও ৫১তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণ, অপচয় রোধ এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সৌরশক্তিচালিত আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নামে এ হিমাগারটি নির্মাণ করা হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রো-গ্রেস’ (ProGRESS) প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
চুক্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের (M/S Shaing Shaing U Construction) প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্পের ফোকাল পারসন অরুনেন্দু ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, তুলনামূলক স্বল্পব্যয়ী ও আধুনিক সৌরশক্তিচালিত এ প্রযুক্তির মাধ্যমে সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষকরা তাঁদের উৎপাদিত ফলমূল, শাকসবজি এবং অন্যান্য পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ পাবেন।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, কোল্ড স্টোরেজটি চালু হলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় অনেকাংশে কমে আসবে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে পণ্য সংরক্ষণ ও বাজারজাত করতে পারবেন। এতে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।

তিনি আরও জানান, সাক্রাছড়িতে স্থাপিত এ প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে পার্বত্য অঞ্চলের প্রতিটি উপজেলায় সৌরশক্তিচালিত কুলবট কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতি, কৃষিপণ্য সংরক্ষণ এবং স্থানীয় উদ্যোক্তা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

রাঙামাটি রাঙ্গাপানি মিলন বিহারে ১ম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান ও ৫১তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিকের (সাদিক কায়েম) খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। এছাড়া রাস্তার পাশের জানালাতেও আগুন দেওয়ার চেষ্টার চিহ্ন পাওয়া গেছে। আকস্মিক এই ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে ঘরবাড়ির বড় কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও উল্লেখ করেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাঙামাটি রাঙ্গাপানি মিলন বিহারে ১ম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান ও ৫১তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় এবং পূর্বের এজাহারভুক্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের একজন নেতা ও যুবলীগের দুই সদস্য রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দারোগাপাড়া ও ফেনীরকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাহাদাৎ হোসেন হৃদয় (২৯), পিতা আলমগীর হোসেন। তিনি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর দুজন হলেন ক্যাজাইলা মার্মা (২৭), পিতা মৃত মংলাপ্রু মার্মা এবং ক্যাচিং মার্মা (২৪), পিতা মেমং মার্মা। তারা দুজনই যুবলীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা ২২জুন ২০২৬, ও ২১ অক্টোবর জিআর মামলা নং ৪ তদন্ত ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

×