রাঙ্গামাটিতে পানি বন্দি মানুষের পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন
মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
একটানা বৃষ্টির কারণে এবং পাহাড়ী ঢলে কাপ্তাই লেকের পানি বিপদসীমা এর কাছাকাছি হওয়ায় রাঙামাটি সদর উপজেলার পৌরসভা এলাকার প্রতিটি ওয়ার্ডের নিচু এলাকা সমূহ ডুবে গেছে। এর ফলে পৌরসভাবাসী সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন। এই দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে শনিবার (৯ই আগষ্ট) রাঙ্গামাটি সদরের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি ত্রাণ সহায়তা পৌছে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের তথ্যসূত্রে জানা যায়, রাঙামাটি সদর উপজেলার পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডের মধ্য হতে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করে ১৪০০ দুস্থ পরিবারকে ১০ কেজি করে চাল ত্রাণ হিসেবে বিতরণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক তালিকার বাইরেও যারা বাদ পরেছেন, তাদের তালিকা প্রস্তুত চলমান রয়েছে বলে জানা যায়। পৌরসভার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে বিতরণের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

| ৮ নভেম্বর ২০২৬











