রাজধানী উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট তৌকির সহ নিহত ১৯ ও আহত শতাধিক
সিএইচটি বার্তা, ঢাকা অফিসঃ
রাজধানী উত্তরাতে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই)২৫ খ্রিঃ দুপুর ১ঃ০০ টায় কিছুক্ষন আগে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর সামনে এই দূর্ঘটনাটি ঘটে। মূহুর্তের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায় যার লেলিহান শিখা আশেপাশের ভবনগুলিতেও ছড়িয়ে পড়ে।

এতে সাথে সাথে নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তৌকির পাবনা ক্যাডেট কলেজ থেকে পাশ করে বিমান বাহিনীতে যোগ দেন। মাত্র ১ বছর আগে ভালোবাসার মানুষকেও বিয়ে করেছিলেন।

লেফটেন্যান্ট তৌকির ছিলেন বিমান বাহিনীর একজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা। তার প্রচন্ড রকমের স্বপ্ন ছিল দেশের পাহাড়া দেওয়ার। কিন্তু তার স্বপ্ন আজ দুপুরেই গুড়িয়ে গেলো উত্তরার দিয়াবাড়িতে। তার বিমানটি ছিলো F 7 BGI ৭০১ মডেলের একটি চীনা নির্মিত যুদ্ধ প্রশিক্ষণ বিমান। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে

গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতা চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাইলট তৌকির সহ নিহত ১৯ ও আহত শতাধিক বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।

| ২৩ নভেম্বর ২০২৬










