| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রাজস্থলীতে বন্যপ্রাণী উদ্ধার টিম গঠন : কমিউনিটির সহনশীলতা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নতুন উদ্যোগ

রাজস্থলীতে বন্যপ্রাণী উদ্ধার টিম গঠন : কমিউনিটির সহনশীলতা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নতুন উদ্যোগ

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

পার্বত্য মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প “বন্যপ্রাণী উদ্ধার ও পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি কার্যক্রম”–এর আওতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাজস্থলী উপজেলায় গঠিত হলো বন্যপ্রাণী উদ্ধার দল।

সোমবার সকালে ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় স্থানীয় উপজেলা ফ্যাসিলিটেটর জনি খিয়াং-এর সঞ্চালনায় ও দিকনির্দেশনামূলক বক্তব্যে সভাপতিত্ব করেন কার্বারী বিরল চান তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা।

সভায় উপস্থিত ছিলেন—রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ৩৩৩ নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান মিজ প্রেমা তালুকদার, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক উচ্চপ্রু মারমা, উপজেলা ফ্যাসিলিটেটর জনি খিয়াং এবং বন সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।

সভায় ৮টি পাড়া ও ৪টি সাইটের প্রতিনিধিদের সমন্বয়ে ১৮ সদস্যের পূর্ণাঙ্গ বন্যপ্রাণী উদ্ধার কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—সভাপতি: রুত খিয়াং, সহকারী টিম লিডার : দৈবকি ত্রিপুরা, সাধারণ সম্পাদক: সুশীল তঞ্চঙ্গ্যা

এছাড়া কমিটিতে ৫০% নারী সদস্য রাখার নীতিমালা অনুসরণ করা হয়, যাতে নারী ও যুবসমাজের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত থাকে।

কার্বারী বিরল চান তঞ্চঙ্গ্যা বলেন—বন্যপ্রাণী আমাদের প্রকৃতি ও সংস্কৃতির অংশ। পাহাড়ি সমাজ প্রকৃতিনির্ভর, তাই বনের জীববৈচিত্র্য রক্ষা করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ পরিবেশ পাবে। এই দল আমাদের এলাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন—“বন্যপ্রাণী রক্ষা শুধু সরকারের কাজ নয়; স্থানীয় জনগণকে সম্পৃক্ত করাই সবচেয়ে বড় শক্তি। এই কমিটি আমাদের ইউনিয়নে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপজেলা ফ্যাসিলিটেটর জনি খিয়াং বলেন—দলটি শুধুমাত্র বন্যপ্রাণী উদ্ধার নয়—সংরক্ষণ পরিকল্পনা, হুমকি প্রতিরোধ, অবৈধ শিকার বন্ধ, টেকসই জীবিকায়ন উন্নয়ন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।”

বন্যপ্রাণী উদ্ধার দলকে সহায়তা দিতে একটি পরামর্শক কমিটি থাকবে। এতে থাকবেন—হেডম্যান, জনপ্রতিনিধি, ভিসিএফ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মহিলা ওয়ার্ড সদস্য। তারা কার্যক্রমে পরামর্শ, নেটওয়ার্কিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় রাজস্থলীতে এই বন্যপ্রাণী উদ্ধার দলের গঠন নিঃসন্দেহে সময়োপযোগী উদ্যোগ। কমিটির কার্যক্রম সফল হলে স্থানীয় পরিবেশ সংরক্ষণ এবং কমিউনিটির সহনশীলতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

রাজস্থলীতে বন্যপ্রাণী উদ্ধার টিম গঠন : কমিউনিটির সহনশীলতা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নতুন উদ্যোগ

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজস্থলীতে বন্যপ্রাণী উদ্ধার টিম গঠন : কমিউনিটির সহনশীলতা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নতুন উদ্যোগ

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

রাজস্থলীতে বন্যপ্রাণী উদ্ধার টিম গঠন : কমিউনিটির সহনশীলতা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নতুন উদ্যোগ

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×