রাজস্থলীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা
উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটি রাজস্থলী উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্চাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালেে রাজস্থলী উপজেলা হতে একটি বর্ণাঢ্য র্যালী আয়োজন করে দলটি। র্যালীটি উপজেলা সদর ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্নারামুখ পাড়া হয়ে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। এতে প্রধান বক্তা হিসেবে যুগ্ন আহবায়ক রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দল মোঃ শাহাদাত পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন, তৌহিদুল ইসলাম মামুন ও সাইফুল ইসলাম ভূট্রো। এ
সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা নির্যাতিত হয়েছি। জেল-জুলুম, হামলা-মামলা দিয়ে আমাদেরকে আন্দোলন করতে দেয়নি। এই ফ্যাসিস্ট সরকারের দুনীতি চরম পর্যায়ে পৌছেছিল। বাবার নাম ডুবিয়ে ভারতে পালিয়ে দেশের বিরুদ্ধে নীল নকশা করছে। শেখ হাসিনার নীল নকশা রুখে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক, এমদাদুল হক মিলন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিসাচিং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মহিউদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন স্বেচ্ছা সেবক দলের উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডের সকল নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

| ৮ নভেম্বর ২০২৬











