গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রাজস্থলীর তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সেচ্ছাচারিতা : শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি, অভিভাবকদের ক্ষোভ

রাজস্থলীর তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সেচ্ছাচারিতা : শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি, অভিভাবকদের ক্ষোভ

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙামাটির রাজস্থলীর তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক সেচ্ছাচারিতা ও দায়িত্বহীন আচরণের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বিদ্যালয়ে ঘটেছে এমন ঘটনা, যা স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

আজ বুধবার দুপুর ১২টার সময় যখন সূর্য তীব্র তাপ ছড়াচ্ছে এবং প্রচণ্ড গরমে বাইরে দাঁড়ানোই কঠিন হয়ে যায়, তখন ফুটবল খেলতে বাধ্য করা হয়। এই সময়ে মাঠে খেলা শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এবং প্রাথমিক পর্যায়ে হিটস্ট্রোকের উপসর্গ দেখা দেয়।

এমন পরিস্থিতি থেকে সহজেই অনুমান করা যায়— একটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি সামান্যতম খেয়ালও রাখেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদ এমদাদুল হক।

বিদ্যালয়ের মূল দায়িত্ব হলো মানসম্মত শিক্ষা প্রদান করা। খেলাধুলা শিক্ষার একটি পরিপূরক অংশ হলেও সেটি কখনোই শিক্ষার বিকল্প হতে পারে না। কিন্তু তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এখন যেন উল্টো চিত্র দেখা যাচ্ছে— খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে লেখাপড়াকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে।

অভিভাবকদের অভিযোগ যে, বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। শিক্ষকদের পাঠদানের চেয়ে নানা আয়োজন এবং খেলার প্রতি বেশি জোর দেওয়া হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনার মান দিন দিন নিম্নগামী হচ্ছে, অথচ কর্তৃপক্ষ উদাসীন।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সন্তানদের ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ে পাঠাই। কিন্তু সেখানে যখন লেখাপড়ার চেয়ে খেলাধুলায় জোর দেওয়া হয়, তখন আমাদের মতো সাধারণ অভিভাবকদের হতাশ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। দুপুরের প্রচণ্ড গরমে ছোট ছোট বাচ্চাদের মাঠে নামানো মানে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়া।

তারা আরও বলেন,‌“এই ঘটনার সম্পূর্ণ দায়ভার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদ উল্যাহকে নিতে হবে। আমরা তার দায়িত্বহীনতা ও সেচ্ছাচারিতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে তাকে প্রত্যাহারের জোর দাবি করছি।”

এ বিষয়ে জানতে রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল এমদাদুল হক কে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টার পরও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুল হক এ বিষয়ে বলেন, “আমি বিষয়টি প্রথমে গণমাধ্যম কর্মীদের কাছ থেকেই শুনেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এ অভিযোগ বা সমস্যাটি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় অভিভাবকরা মনে করছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে দ্রুত প্রশাসনকে এগিয়ে আসতে হবে। কারণ একজন প্রধান শিক্ষকের সঠিক নেতৃত্ব না থাকলে পুরো শিক্ষা কার্যক্রম ভেঙে পড়বে।

কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ

রাজস্থলীর তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সেচ্ছাচারিতা : শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি, অভিভাবকদের ক্ষোভ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি কাপ্তাইয়ে ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মো. জুলফিকার আলী। সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাই ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার রেজাউল করীম, রাঙামাটি বনরূপা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মাহবুবুর রশীদ, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এবং কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুল্লাহ মাহমুদ।

সফরকালে প্রকল্প পরিচালক কাপ্তাই হর্টিকালচার সেন্টারে প্রকল্পের আওতায় নবনির্মিত অফিস কাম ডরমিটরি ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি কফি ও কাজুবাদামের উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণ এবং মাতৃগাছের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাতৃগাছ থেকে অধিক পরিমাণে উন্নত জাতের চারা ও কলম উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।​

পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক কাপ্তাইয়ের এসডিজি গ্রাম হিসেবে পরিচিত মিতিঙ্গাছড়ি এলাকা ভ্রমণ করেন। সেখানে তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাইয়ের সৌজন্যে স্থানীয় কৃষকদের মাঝে মরিচ, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লাউ ও বেগুনের উচ্চ ফলনশীল জাতের সবজি চারা এবং কফি ও কাজুবাদামের চারা বিতরণ করেন।

চারা বিতরণকালে প্রকল্প পরিচালক বলেন, উন্নত ও উচ্চ ফলনশীল জাতের সবজি এবং অর্থকরী ফসল হিসেবে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হতে পারবেন। এর মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত জাতের চারা ব্যবহারের সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজস্থলীর তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সেচ্ছাচারিতা : শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি, অভিভাবকদের ক্ষোভ

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, ক্ষয়ক্ষতি হ্রাস এবং জরুরি সাড়াদান ব্যবস্থা আরও কার্যকর করতে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, বাঘাইছড়ির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম, কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রহমান।

প্রশিক্ষণে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি শনাক্তকরণ ও ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, দুর্যোগ-পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন পরিভাষা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় পাহাড়ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং দ্রুত সাড়াদান অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগকালীন জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবনের স্থান পরিদর্শন

রাজস্থলীর তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সেচ্ছাচারিতা : শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি, অভিভাবকদের ক্ষোভ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের অর্থায়নে ভবনটি নির্মিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। প্রস্তাবিত ভবনটি মংরাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইনের বাসভবনের পশ্চিম পাশের জায়গায় নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক নে ঈ চেইং ডালিয়া, মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার প্রতিনিধি অংগ্য মারমা এবং কর্নেল বাগানের ব্যবস্থাপক বাদল কান্তি সেন।

মানিকছড়ি খালের পাড়ের সবুজ গাছপালা ঘেরা নির্ধারিত স্থানটি ঘুরে দেখেন এবং ভবন নির্মাণের সার্বিক পরিবেশ ও কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই ভবনটি নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির চর্চা ও প্রসারে ইনস্টিটিউটটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×