রামগড় সরকারি ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এ স্লোগানের লিফলেট রামগড় সরকারি ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে। ১৯ আগস্ট (মঙ্গলবার) দুপুরে রামগড় উপজেলা জিয়া পরিষদ এর উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদ এর সহ সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি মোহাম্মদ শাহজালাল, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রামগড় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আশ্রাফুল ইসলাম সহ জিয়া পরিষদ এর সদস্যবৃন্দ।

| ৮ নভেম্বর ২০২৬











