গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

হাইব্রিড লোকেরা বিএনপি দলের স্থান হবেনা ——- দীপন তালুকদার দীপু।

হাইব্রিড লোকেরা বিএনপি দলের স্থান হবেনা ——- দীপন তালুকদার দীপু।

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

তৃণমূলকে নতুন করে ঢেলে সাজানো এবং দলে পরিচ্ছন্ন ভাবমূর্তির সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কাপ্তাই ইউনিয়ন বিএফআইডিসি ক্লাব মাঠে ৪নং কাপ্তাই ইউনিয়ন বিএনপি শাখা আয়োজিত এই কর্মসূচি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।

প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, “আধুনিক ও বৈষম্যহীন কাপ্তাই  নির্মাণে কাপ্তাইবাসী পাশে থাকবে বিএনপি। বিএনপি জনগণের দল। এই জন্য সবসময় বিএনপি জনগণের পাশে থাকে। তিনি আরও বলেন, বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে কাপ্তাই উপজেলা কে একটি মডেল হিসেবে তৈরি করতে চাই। আগামী নির্বাচনের যদি বিএনপি ক্ষমতা যদি আসে তাহলে আমি কথা দিচ্ছি কাপ্তাইকে মৌজা হিসেবে গুরুত্বপূর্ণ ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক  ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন,আলি বাবর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সায়েরা চন্দ্রা চাকমা, কাপ্তাই উপজেলার বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ রতন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার,উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ :ফারুক খান, উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ,সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, দলের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে কঠোর নির্দেশনার কথা তুলে ধরেন। তারা বলেন, “সমাজে যারা ভালো মানুষ, সচেতন, যাদের কোনো কলঙ্ক নেই এবং যারা মব কালচার, চাঁদাবাজি, সন্ত্রাসী বা দখলবাজির সঙ্গে জড়িত নয়, তাদেরকেই দলে স্বাগত জানানো হবে।” কৃষক, মজুর, চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের সকল স্তরের ইতিবাচক ভাবমূর্তির মানুষদের সদস্য করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির শেষে ও কাপ্তাই  ইউনিয়ন বিএনপির সদস্যপদ নবায়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

তিন পার্বত্য জেলা হাজারো পুণ্যার্থীদের মিলনমেলা: চিৎমরমে কঠিন চীবর দান সম্পন্ন

হাইব্রিড লোকেরা বিএনপি দলের স্থান হবেনা ——- দীপন তালুকদার দীপু।

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ উৎসবে তিন পার্বত্য জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। চিৎমরম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা বৃন্দ উৎসবটির আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পার্বত্য জেলা রাজ নিকায় মার্গের মহা সংঘনায়ক ও চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

উৎসবটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে বিশ্ব শান্তি কামনায় বুদ্ধ বন্দনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ এবং পিন্ডদান সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় পর্বে বেলা ২টা ১০ মিনিটে মঙ্গলাচারণের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ পর্বে পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দান, সদ্ধর্ম দেশনা, প্রদীপ পূজা এবং সভাপতির সমাপনী ভাষণ ও উৎসর্গের মধ্য দিয়ে ধর্মীয় পর্ব শেষ হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। প্রধান দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু এবং বিশেষ দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

বক্তব্যে প্রধান দায়ক দীপন তালুকদার দিপু বলেন, জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা যেসব উন্নয়ন কাজের দাবি তুলেছেন, সে অনুযায়ী ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অসমাপ্ত কাজগুলো অতি দ্রুত সম্পন্ন করা হবে।

গেস্ট অব অনার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। কঠিন চীবর দানের মতো এমন পুণ্যময় আয়োজনে হাজার হাজার পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি অত্যন্ত আনন্দিত।

কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক থোয়াই হাচিং মারমা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব হলাথোয়াই অং মারমা। এ সময় উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সাচিংউ মারমা, যুগ্ম সদস্য সচিব মংসুইউ মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার

হাইব্রিড লোকেরা বিএনপি দলের স্থান হবেনা ——- দীপন তালুকদার দীপু।

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি মানিকছড়ি মংরাজবাড়ী জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ও শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শন করেছেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল। মেলা প্রাঙ্গণে পৌঁছালে রাজ পরিবারের কুমার সুইচিং প্রু সাইন জোন কমান্ডারসহ আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।

পরিদর্শনকালে জোন কমান্ডার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মেলায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য রক্ষা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিঘীনালা জোনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

হাইব্রিড লোকেরা বিএনপি দলের স্থান হবেনা ——- দীপন তালুকদার দীপু।

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দিঘীনালায় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসাসেবার পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছে দিঘীনালা জোন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

সাজেক, বাঘাইহাট, জোড়া ব্রিজসহ উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা রোগীদের চোখ পরীক্ষা করেন চিকিৎসকেরা। এ সময় তাদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এমন কার্যক্রম নিয়মিত চালু রাখার প্রত্যাশাও জানান তারা।

অনুষ্ঠানে দিঘীনালা জোনের ক্যাপ্টেন মো. আরিফ বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন সময় জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবার চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসা নিতে আসা যেসব রোগীর ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে উন্নত চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যবস্থাও করা হবে।

×