গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

উৎসবমুখর আমেজে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ – ২৫

উৎসবমুখর আমেজে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ – ২৫

 

রিপন মারমা, কাপ্তাইঃ

উৎসবমুখর আমেজে রাঙ্গামাটি কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বারের মতো জোন কমান্ডার্স স্কলারশিপ-২৫।

শনিবার (৮ নভেম্বর) কাপ্তাই ও পার্শ্ববর্তী এলাকার বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ৩০৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাপ্তাই ‘শিশু নিকেতন স্কুল এর আয়োজনে” কাপ্তাই জোন ৩৮ বীরের” পরিচালনায় সকাল সাড়ে ৯ টা হতে পৌণে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা ৪৫ মিনিট ব্যাপি ‘শিশু নিকেতন স্কুল, কাপ্তাই’ এ “জোন কমান্ডার্স স্কলারশিপ অনুষ্ঠিত হয়। এতে ৩ ‘শত ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। কাপ্তাই শিশু নিকেতনের অধ্যক্ষ রেহানা আক্তার বলেন, “এতে কাপ্তাই, রাঙ্গুনিয়া উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার ২৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি মাদ্রাসা থেকে আগত তৃতীয় শ্রেণী হতে ৮ম শ্রেণীর সর্বমোট ৩ শত ৪০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তিনি আরও বলেন, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ‘ক বিভাগ’ এবং  ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ‘খ বিভাগে’ অর্জিত  নম্বরের ভিত্তিতে বিগত বছরের মতো ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড ক্যাটাগরিতে  বৃত্তি প্রদান করা হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল প্রাণবন্ত প্রতিযোগিতার পরিবেশ এবং জ্ঞান অর্জনের উদ্দীপনা।এইসময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

এদিকে  বাংলাদেশ সেনাবাহিনী ৩৮ বীরের অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি, এদিন সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বলেন, “কাপ্তাই ও এর পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার মান বাড়ানোর জন্য এবং প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এই স্কলারশিপ পরীক্ষার আয়োজন।”পরিদর্শনকালে ৩৮ বীরের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান এবং শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তারসহ জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষামান অভিভাবক, শিক্ষক এবং কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, এই আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য, আমরা আশা করছি এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

নারী নির্যাতন বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাপ্তাই ইউএনও

উৎসবমুখর আমেজে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ – ২৫

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ) সকালে এ কর্মসূচি পালিত হয়।

​মতবিনিময় ও সমন্বয় সভা আগে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, প্রথাগত নেতা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। পরে কাপ্তাই উপজেলা পরিষদের ‘কিন্নরী কক্ষে’ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের (সিএইচসিপি) আয়োজনে এবং জার্মানির সংস্থা ‘ব্রেড ফর দি ওয়ার্ল্ড’-এর অর্থায়নে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খেয়াং। সিএইচসিপি-এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীর প্রতি সকল ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি দপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রথাগত নেতা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুইহলা অং মারমা এবং কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সাইমুল ইসলাম।

সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ, সামাজিক সচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রথাগত নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি

উৎসবমুখর আমেজে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ – ২৫

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা দুই দিনের সরকারি ও ধর্মীয় সফরে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসছেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টায় তিনি বান্দরবানের উজানী পাড়ার নিজ বাসভবন থেকে সড়কপথে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

সফরের প্রথম দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এরপর একই দিনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় তিনি ‘বিশ্ব-শান্তি বুদ্ধ ধাতু বোগোঃজাদি’ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। পরবর্তীতে মহালছড়ি উপজেলার চিত্র কাবারী পাড়া সিদ্দিলাভী বন বিহার পরিদর্শন শেষে বিকেলে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হবেন।

সংসদ সদস্যের খাগড়াছড়ি প্রতিনিধি অংগ্য মারমা জানান, মাননীয় সংসদ সদস্যের এই সফরকে ঘিরে খাগড়াছড়িবাসীর পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সফর, মতবিনিময় সভা এবং ধর্মীয় অনুষ্ঠানসমূহ সর্বাঙ্গীণভাবে সফল ও সার্থক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিন পার্বত্য জেলা হাজারো পুণ্যার্থীদের মিলনমেলা: চিৎমরমে কঠিন চীবর দান সম্পন্ন

উৎসবমুখর আমেজে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ – ২৫

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ উৎসবে তিন পার্বত্য জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। চিৎমরম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা বৃন্দ উৎসবটির আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পার্বত্য জেলা রাজ নিকায় মার্গের মহা সংঘনায়ক ও চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

উৎসবটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে বিশ্ব শান্তি কামনায় বুদ্ধ বন্দনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ এবং পিন্ডদান সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় পর্বে বেলা ২টা ১০ মিনিটে মঙ্গলাচারণের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ পর্বে পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দান, সদ্ধর্ম দেশনা, প্রদীপ পূজা এবং সভাপতির সমাপনী ভাষণ ও উৎসর্গের মধ্য দিয়ে ধর্মীয় পর্ব শেষ হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। প্রধান দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু এবং বিশেষ দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

বক্তব্যে প্রধান দায়ক দীপন তালুকদার দিপু বলেন, জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা যেসব উন্নয়ন কাজের দাবি তুলেছেন, সে অনুযায়ী ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অসমাপ্ত কাজগুলো অতি দ্রুত সম্পন্ন করা হবে।

গেস্ট অব অনার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। কঠিন চীবর দানের মতো এমন পুণ্যময় আয়োজনে হাজার হাজার পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি অত্যন্ত আনন্দিত।

কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক থোয়াই হাচিং মারমা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব হলাথোয়াই অং মারমা। এ সময় উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সাচিংউ মারমা, যুগ্ম সদস্য সচিব মংসুইউ মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

×