গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাই মাতৃ সম্মেলন এবং বৈদান্তিক বিদ্যালয়ের উদ্বোধন

কাপ্তাই মাতৃ সম্মেলন এবং বৈদান্তিক বিদ্যালয়ের উদ্বোধন

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙ্গামাটি কাপ্তাই চন্দ্রঘোনা শ্রীমদ্ভাগবত সংঘের উদ্যোগে   মাতৃ সম্মেলন এবং শ্রী শ্রী লোকনাথ গীতা ও বৈদান্তিক বিদ্যালয় পুনরায় চালু করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১০ টায় কাপ্তাই  কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দিরে এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ এবং বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি দীপক কুমার পালিত। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে।

শ্রীমদ্ভাগবত সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মল্লিক এর সঞ্চালনায় সভাপতি বিপ্লব কুমার মল্লিক এর সভাপতিত্বে।স্বাগত বক্তব্য রাখেন শ্রীমদ্ভাগবত সংঘের সাধারণ সম্পাদক সুমন মল্লিক।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টির কাপ্তাই উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ঝুলন দত্ত, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন সেন, সহ সভাপতি রতন মল্লিক, সাধারণ সম্পাদক তপন মল্লিক, বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিমন মুহুরী, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট রাঙামাটির যুগ্ম আহবায়ক রুপক কান্তি মল্লিক, হিন্দু কল্যান ট্রাস্টের বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি কাজল কান্তি দে, ইউপি সদস্য নীলকান্ত মল্লিক, জ্যোগীশিস গীতা প্রশিক্ষক তমা দেবী, সনাতন বিদ্যার্থী সংসদ এর বেদ বিদ্যা প্রশিক্ষক রিগ্যান নাথ, সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সদস্য পিংকী দে ও হৃদয় বিশ্বাস, কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি জগন্নাথ মন্দিরের আহবায়ক আশীষ কুমার দাশ এবং বাংলাদেশ হিন্দু পরিষদের সদস্য রনি চক্রবর্তী ও টিম্পল পাল।

দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি

কাপ্তাই মাতৃ সম্মেলন এবং বৈদান্তিক বিদ্যালয়ের উদ্বোধন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা দুই দিনের সরকারি ও ধর্মীয় সফরে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসছেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টায় তিনি বান্দরবানের উজানী পাড়ার নিজ বাসভবন থেকে সড়কপথে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

সফরের প্রথম দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এরপর একই দিনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় তিনি ‘বিশ্ব-শান্তি বুদ্ধ ধাতু বোগোঃজাদি’ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। পরবর্তীতে মহালছড়ি উপজেলার চিত্র কাবারী পাড়া সিদ্দিলাভী বন বিহার পরিদর্শন শেষে বিকেলে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হবেন।

সংসদ সদস্যের খাগড়াছড়ি প্রতিনিধি অংগ্য মারমা জানান, মাননীয় সংসদ সদস্যের এই সফরকে ঘিরে খাগড়াছড়িবাসীর পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সফর, মতবিনিময় সভা এবং ধর্মীয় অনুষ্ঠানসমূহ সর্বাঙ্গীণভাবে সফল ও সার্থক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিন পার্বত্য জেলা হাজারো পুণ্যার্থীদের মিলনমেলা: চিৎমরমে কঠিন চীবর দান সম্পন্ন

কাপ্তাই মাতৃ সম্মেলন এবং বৈদান্তিক বিদ্যালয়ের উদ্বোধন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ উৎসবে তিন পার্বত্য জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। চিৎমরম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা বৃন্দ উৎসবটির আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পার্বত্য জেলা রাজ নিকায় মার্গের মহা সংঘনায়ক ও চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

উৎসবটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে বিশ্ব শান্তি কামনায় বুদ্ধ বন্দনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ এবং পিন্ডদান সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় পর্বে বেলা ২টা ১০ মিনিটে মঙ্গলাচারণের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ পর্বে পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দান, সদ্ধর্ম দেশনা, প্রদীপ পূজা এবং সভাপতির সমাপনী ভাষণ ও উৎসর্গের মধ্য দিয়ে ধর্মীয় পর্ব শেষ হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। প্রধান দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু এবং বিশেষ দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

বক্তব্যে প্রধান দায়ক দীপন তালুকদার দিপু বলেন, জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা যেসব উন্নয়ন কাজের দাবি তুলেছেন, সে অনুযায়ী ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অসমাপ্ত কাজগুলো অতি দ্রুত সম্পন্ন করা হবে।

গেস্ট অব অনার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। কঠিন চীবর দানের মতো এমন পুণ্যময় আয়োজনে হাজার হাজার পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি অত্যন্ত আনন্দিত।

কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক থোয়াই হাচিং মারমা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব হলাথোয়াই অং মারমা। এ সময় উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সাচিংউ মারমা, যুগ্ম সদস্য সচিব মংসুইউ মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার

কাপ্তাই মাতৃ সম্মেলন এবং বৈদান্তিক বিদ্যালয়ের উদ্বোধন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি মানিকছড়ি মংরাজবাড়ী জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ও শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শন করেছেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল। মেলা প্রাঙ্গণে পৌঁছালে রাজ পরিবারের কুমার সুইচিং প্রু সাইন জোন কমান্ডারসহ আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।

পরিদর্শনকালে জোন কমান্ডার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মেলায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য রক্ষা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

×