| ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম:

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবসে “ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজস্থলীতে রচনা প্রতিযোগীতা,কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্টিত

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবসে “ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজস্থলীতে রচনা প্রতিযোগীতা,কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্টিত

 

বিশেষ প্রতিবেদক :

বাংলাদেশের স্বাধীনতাত্তোর ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার হত্যার পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক অস্থিরতা ও স্বাধীনতা সার্বভৌমত্ব গুরতর সংকটে পড়েছে ঠিক তখনিই দেশের মুক্তি কামী জনতা ও জুনিয়র আর্মি অফিসারসহ সাধারন সৈনিকরা একসাথে সম্মিলিত ভাবে তৎকালীন সেনা প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গৃহবন্ধী থেকে মুক্ত করেন এবং তৎপরবর্তী সাবেক সেনা প্রধান তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেন। সেদিন থেকেই ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব বা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালিত হয়। কিন্তু এবার ১ম বারের মতো বর্তমান সরকারের আমলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাড়াদেশে পালিত হচ্ছে।

বক্তারা আরো বলেন, আজকের শিশু আগামীর বাংলাদেশ। তাই ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পটভূমি এবং তাৎপর্য সম্পর্কে অবশ্যই জানতে হবে। এছাড়া দেশের প্রকৃত ইতিহাস সম্পর্কেও তাদের ধারনা দিতে হবে এবং জানতে হবে। তাহলেই বিপ্লব ও সংহতি দিবসের উদ্দেশ্য এবং সাবেক সেনা প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ,বর্তমান প্রধানমন্ত্রীর দেশ নেতা তারেক রহমানের নতুন বাংলাদেশের ঘোষনা সফল ও স্বার্থক হবে।

আজ ৭ নভেম্বর (শনিবার) সকাল ১০ ঘটিকায় “ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,” রাজস্থলীতে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি এবং অনুষ্ঠিত হয়েছে।

“ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়”র প্রধান শিক্ষক সুইসিংহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের উপর স্মৃতিচারন মুলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ে সম্প্রতি যোগদানকৃত সিনিয়র শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দী।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক যথাক্রমে রূম্পা তঞ্চঙ্গ্যা, মং প্রু তঞ্চঙ্গ্যা, মোহাম্মদ সেলিম, শুভ্রতা বড়ুয়া, সুইনু মারমা প্রমুখ। তাছাড়া ক্যামেরা সাজ সজ্জ্বা সহযোগীতায় ছিলেন বিদ্যালয়ের সহায়ক মোঃ আবু বক্কর সিদ্দিকী। আলোচনা সভা শুরুর আগে শিক্ষার্থিরা রচনা প্রতিযোগীতা এবং কবিতা আবৃত্তিতে অংশ নেন। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সভা শেষে চা চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবসে “ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজস্থলীতে রচনা প্রতিযোগীতা,কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্টিত

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবসে “ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজস্থলীতে রচনা প্রতিযোগীতা,কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্টিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবসে “ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজস্থলীতে রচনা প্রতিযোগীতা,কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্টিত

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×