বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:

পাহাড়ের জীবন ও প্রকৃতি বিলাইছড়ির পাহাড়-ছড়া পেরিয়ে বালুখালী ফেরার পথে: মেঘ-বৃষ্টির ক্যানভাসে সাতরঙা রংধনু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬, ১:০৪ পিএম
7 বার পড়া হয়েছে
পাহাড়ের জীবন ও প্রকৃতি বিলাইছড়ির পাহাড়-ছড়া পেরিয়ে বালুখালী ফেরার পথে: মেঘ-বৃষ্টির ক্যানভাসে সাতরঙা রংধনু

এইচডিআরসি-র মাঠপর্যায়ের কাজ, অঝোর বৃষ্টি ও মেঘের গর্জনের ক্লান্তি মুছে দিল পাহাড়ের বুক চিরে ওঠা রংধনু

​বিশেষ প্রতিনিধি, রাঙামাটি :

​পার্বত্য রাঙামাটির বিলাইছড়ি উপজেলার উঁচু-নিচু পাহাড়, আঁকাবাঁকা ছড়া আর ঘন বনজঙ্গল পার হয়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের কাজ মোটেও সহজ নয়। হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (HDRC)-এর ‘PRLC প্রজেক্ট’-এর শেষ ধাপের মূল্যায়নে (Endline Evaluation) এনিউমারেটর হিসেবে বিলাইছড়ির দুর্গম এলাকা ঘুরে তথ্য সংগ্রহের কঠিন দায়িত্ব পালন করছিলেন ছন্দ সেন চাকমা।

​কখনো প্রখর রোদ, কখনো মেঘের তীব্র গর্জন আর অঝোর ধারায় বৃষ্টি—প্রকৃতির এই রূপবদলের মধ্য দিয়েই পথ চলতে হচ্ছিল। পাহাড়ি ট্রেইল ধরে আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে বিলাইছড়ির কাজ শেষ করে যখন তিনি রাঙামাটি সদরের ৬ নং বালুখালী ইউনিয়নের দিকে ফিরছিলেন, তখনো শরীরে অক্লান্ত পরিশ্রমের ছাপ।
​”কখনো মেঘের গর্জন, কখনো বৃষ্টির ঝাপটা, আবার পরক্ষণেই সোনাঝরা রোদ—পাহাড়ের এই মেঘ-রোদ্দুরের খেলাই সমস্ত শ্রান্তি এক মুহূর্তে ভুলিয়ে দেয়।”
​ঠিক তখনই যেন প্রকৃতির এক জাদুকরী উপহার ভেসে উঠল আকাশে। মেঘ কেটে গিয়ে হঠাৎ রোদ উঠতেই পুরো সবুজ বনের ব্যাকড্রপে আর্চ তৈরি করে জ্বলে উঠল সাতরঙা এক বিশাল রামধনু। বুনো পাহাড়, ছড়া আর মেঘলা আকাশের ক্যানভাসে রামধনুর এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেল দীর্ঘ পথচলার সমস্ত ক্লান্তি। একজন মাঠকর্মী ও নিবেদিতপ্রাণ ফটোগ্রাফার হিসেবে সেই বিরল ও অপূর্ব মায়াবী মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে ভুল করেননি তিনি।

কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম
পাহাড়ের জীবন ও প্রকৃতি বিলাইছড়ির পাহাড়-ছড়া পেরিয়ে বালুখালী ফেরার পথে: মেঘ-বৃষ্টির ক্যানভাসে সাতরঙা রংধনু

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত কাগজকল কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) অনুষ্ঠিত কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয়লাভ করেছে শ্রমিক-কর্মচারী পরিষদ।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মিল কর্তৃপক্ষের পাশাপাশি থানা পুলিশ ও আনসার প্রশাসন কড়া নিরাপত্তা নিশ্চিত করে। নির্বাচন চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কেপিএমে নিবন্ধিত তিনটি শ্রমিক সংগঠনের মধ্যে এবার প্রতিদ্বন্দ্বিতা করে দুটি সংগঠন।

কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ: ‘চাকা’ প্রতীক নিয়ে ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন: ‘ছাতা’ প্রতীক নিয়ে পেয়েছে মাত্র ১০ ভোট।কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন: ‘হাতুড়ি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়নি। ​মিলটিতে মোট ভোটার সংখ্যা ছিল ১১৭ জন। এর মধ্যে ১০১ জন ভোটার চাকা প্রতীকে এবং ১০ জন ছাতা প্রতীকে ভোট দেন। এছাড়া ৪ জন ভোটার ভোটদান থেকে বিরত থাকেন এবং ২টি ভোট বাতিল বা নষ্ট হয়।​ ভোটগ্রহণ শেষে চট্টগ্রাম শ্রম দপ্তরের যুগ্ম শ্রম পরিচালক সাব্বির আহমেদের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে নির্বাচনকেন্দ্র পরিদর্শন করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্যাহ এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। তাঁরা সার্বিক নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলে মন্তব্য করেন।

মিলের সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, গত ১১ জুন বর্তমান সিবিএর মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী মেয়াদ পূর্তির ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম শ্রম দপ্তর থেকে নির্বাচনের এই দিন ধার্য করা হয়েছিল।​ নির্বাচনে বিজয়ী হওয়ার পর আয়োজিত এক সংক্ষিপ্ত শ্রমিক সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার। তাঁরা বলেন, শ্রমিক-কর্মচারীরা যে আস্থার সাথে তাঁদের পুনরায় নির্বাচিত করেছেন, সেই মর্যাদা রক্ষায় তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। এছাড়া কেপিএমের বর্তমান দৈন্যদশা কাটিয়ে ঐতিহ্যবাহী এই মিলটিকে সচল ও লাভজনক রাখতে তাঁরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​উল্লেখ্য, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত দেশের এই প্রাচীন ও বৃহত্তম কাগজকলটি বর্তমানে নানা জরাজীর্ণতায় ভুগছে। কারখানার আধুনিকায়ন এবং শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় নবনির্বাচিত এই সিবিএ নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

গোবিন্দগঞ্জে তমিজ উদ্দিন মাদ্রাসার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম
পাহাড়ের জীবন ও প্রকৃতি বিলাইছড়ির পাহাড়-ছড়া পেরিয়ে বালুখালী ফেরার পথে: মেঘ-বৃষ্টির ক্যানভাসে সাতরঙা রংধনু

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া তমিজ উদ্দিন আহমেদীয়া দাখিল মাদরাসার নব নির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা সুপার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা। আরও বক্তব্য রাখেন, মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি মোঃ রুহুল আমিন মন্ডল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপির সদস্য নাজিমুদ্দিন আলম, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল, বিএনপি নেতা রবিউল ইসলাম খাজা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তাজিমুল ইসলাম তুষার সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

hacked by trenggalek6etar

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬, ৪:১৬ পিএম
পাহাড়ের জীবন ও প্রকৃতি বিলাইছড়ির পাহাড়-ছড়া পেরিয়ে বালুখালী ফেরার পথে: মেঘ-বৃষ্টির ক্যানভাসে সাতরঙা রংধনু

hacked by trenggalek6etar

— JATIM4U —

Jangene_Cakep – Panataran – 0x1999 – 0xIDiot – Unlucky – Mr.Optimuz_Root

×