| ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে

স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৪ নম্বর বড়থলি ইউনিয়নের অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় সরকারি কোনো সহযোগিতা ছাড়াই দীর্ঘদিন ধরে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়। স্বাধীনতার ৫৫ বছর পরেও একটিও বিদ্যালয় সরকারিকরণ করা হয়নি। নেই কোনো উদ্যোগ।  ২০১২ সালে প্রতিষ্ঠিত রাইমংছড়া  এই বিদ্যালয়টি নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও স্থানীয় শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, অবকাঠামো ও সরকারি সহায়তার অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। এমনকি শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে পুরোনো বই দিয়ে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্তর বাবু তঞ্চঙ্গ্যা জানান, ২০১২ সাল থেকে তিনি এ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। বর্তমানে বিদ্যালয়ে চারজন শিক্ষক ও স্বাধীনতার ৫৫ বছর পরে  ৫৫ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। তিনি আরও জানান, বিদ্যালয়টি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। ফারুয়া ইউনিয়ন থেকে পায়ে হেঁটে বিদ্যালয়ে পৌঁছাতে প্রায় দুই দিন সময় লাগে। এলাকায় যোগাযোগব্যবস্থা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা দুর্ভোগ পোহাতে হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, শিক্ষার্থীদের জন্য নিয়মিত সরকারি পাঠ্যবই পাওয়া যায় না। ফলে পুরোনো বই সংগ্রহ করে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এত প্রতিকূলতার মধ্যেও শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান অব্যাহত রেখেছেন।বিদ্যালয়টির ইএমআইএস (EMIS) কোড ০০৪১৪১০০৩২২।  স্থানীয় নির্বাচনে বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে।

এদিকে বড়থলি ইউনিয়ন বিএনপির সভাপতি বীর লাল ত্রিপুরা জানান, শিক্ষা সংকটের পাশাপাশি ইউনিয়নটির সঙ্গে উপজেলা সদরের কোনো সুগম যোগাযোগব্যবস্থা নেই। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের সুবিধাও অনুপস্থিত। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি এবং সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যথাসময়ে জানতে পারে না। ফলে উচ্চশিক্ষায় ভর্তি ও চাকরির সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা জানান, স্বাধীনতার পর থেকে পুরো ৪ নম্বর বড়থলি ইউনিয়নে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠিত হয়নি। ইউনিয়নের অধিকাংশ পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। জুমচাষ ছাড়া তাদের আয়ের তেমন কোনো উৎস নেই। ফলে দারিদ্র্যের কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে। তিনি বলেন, বর্তমানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বেসরকারিভাবে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে। এসব বিদ্যালয় সরকারি করার লক্ষ্যে ২০১৬ সালে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে চারটি বিদ্যালয়ের তালিকা উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছিল। বিদ্যালয়গুলো হলো—রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, টাইগারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি ত্রিপুরাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রংজাংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বড়থলি ইউনিয়নে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। ইউনিয়নের একমাত্র জুনিয়র হাইস্কুলটিও নানা সীমাবদ্ধতার মধ্যে চলছে। রাইমংছড়া বিদ্যালয়ের জন্য সামান্য কিছু সহযোগিতা দেওয়া হলেও অন্য বিদ্যালয়গুলো এখনো অবহেলিত রয়েছে বলে তিনি জানান। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন এবং দুর্গম এ ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিলাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা জানান, বড়থলি ইউনিয়নের রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতীয় ও উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বাস্তবে বিদ্যালয়টি অত্যন্ত অবহেলিত অবস্থায় রয়েছে। এর ভৌত অবকাঠামো খুবই নাজুক। সেখানে কর্মরত শিক্ষকরা অনেক ক্ষেত্রে কোনো আর্থিক সুবিধা ছাড়াই শুধু শ্রম ও আন্তরিকতা দিয়ে এলাকার শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে পাঠদান করে যাচ্ছেন। তিনি আরও জানান, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি পাঠ্যবই পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা রয়েছে। আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে নির্ধারিত সময়ের মধ্যে এপিএসএস (APSS) পূরণ করে বইয়ের চাহিদা পাঠাতে হয়। কিন্তু বিদ্যালয়টি দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় অবস্থিত হওয়ায় নির্ধারিত সময়ে প্রয়োজনীয় তথ্য না পাওয়া কিংবা চাহিদা পাঠাতে ব্যর্থ হলে সরকারি বই পাওয়ার সুযোগ ব্যাহত হতে পারে।

এ ছাড়া বর্তমান সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, যেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদানের অনুমতি গ্রহণ করবে না, সেসব প্রতিষ্ঠান সরকারি সুযোগ-সুবিধা পাবে না।

শিক্ষা কর্মকর্তা বলেন, বিদ্যালয়টি জাতীয়করণ করে সরকারি সব সুযোগ-সুবিধার আওতায় আনা গেলে এলাকার শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে। দুর্গম এ অঞ্চলের শিশুদের শিক্ষার বৈষম্য দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।

সংশ্লিষ্টদের মতে, দুর্গম বড়থলি ইউনিয়নের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে রাইমংছড়াসহ ইউনিয়নের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের আর্থিক সহায়তা, নিয়মিত পাঠ্যবই সরবরাহ এবং বিদ্যালয়গুলো জাতীয়করণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের সুবিধা নিশ্চিত করা গেলে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

এ বিষয়ে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ জানান, বড়থলি ইউনিয়ন অত্যন্ত দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন হওয়ায় সেখানে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে কোনো শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ থেকে বঞ্চিত করা হবে না। ইউনিয়নের টাইগারপাড়ায় গিয়ে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি বিদ্যালয় থেকে দুজন করে শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। তিনি আরও বলেন, রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রয়েছে, তার শ্রেণিভিত্তিক তালিকা তৈরি করে সংশ্লিষ্টদের উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। একইভাবে ইউনিয়নের অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েরও শ্রেণিভিত্তিক শিক্ষার্থীসংখ্যার তালিকা জমা দিতে হবে। এসব তালিকা পাওয়ার পর শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বই ও শিক্ষা উপকরণ সরবরাহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

​হারুবিল বনবিহারে ৩২তম কঠিন চীবর দান উদযাপিত: পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়

স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে

 

ছন্দ সেন চাকমা :

​প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও বৃক্ষের ছায়াতলে ঘেরা পানছড়ির লোগাং নদীর নিকটবর্তী চেমী ইউনিয়নে অবস্থিত হারুবিল বনবিহারে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৩২তম কঠিন চীবর দান। সাম্য, মৈত্রী, করুণা, অহিংসা ও বিশ্বের সকল প্রাণীর হিতসুখ-শান্তি ও মঙ্গলার্থে মহাশ্রাবক মহামৌদগল্যায়ন কর্তৃক প্রবর্তিত বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী এই দানোৎসব ঘিরে পুণ্যার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​মহাসমারোহে ধর্মীয় অনুষ্ঠানমালা গত ৩ ও ৪ নভেম্বর ২০২৬ খ্রি: ১৮ ও ১৯ কার্তিক ১৪০০ বঙ্গাব্দ, মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী এই দানোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে উপস্থিত থেকে পুণ্য দান করেন পরম শ্রদ্ধেয় বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান পরম প্রজ্ঞালংকার মহাথেরো মহোদয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে হারুবিল বনবিহার প্রাঙ্গণ। বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ দায়িত্বে ছিলেন:

​স্বাগত বক্তব্য: সাবেক চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
​শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন রঞ্জিতা চাকমা। দেশক মণ্ডলী, পূর্ণ মিত্র স্থবির, অধ্যক্ষ আদি কল্যাণ ভান্তে, মহামিত্র ভান্তে; ব্রহ্মদণ্ড ভান্তে এবং প্রজ্ঞালংকার ভান্তে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, আনন্দ জয় চাকমা চেয়ারম্যান, ২নং চেমী ইউনিয়ন পরিষদ, শান্তিজীবন চাকমা সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পানছড়ি।

​পুণ্যার্থীদের আত্মিক প্রশান্তি দুই দিনব্যাপী এই মহতী পুণ্যানুষ্ঠানে বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান ও প্রদীপ পূজাসহ বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রম সম্পন্ন হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং সকল প্রাণীর সুখ ও মুক্তি তথা নির্বাণ লাভের হেতু প্রার্থনা করার মধ্য দিয়ে এই পবিত্র দানোৎসবের সমাপ্তি ঘটে।

দিঘীনালায় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট দুই শিক্ষক দিয়ে চলছে ৫০০ শিক্ষার্থীর পাঠদান

স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে

 

রুপম চাকমা, দিঘীনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ি দিঘীনালা উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাত্র দুজন সহকারী শিক্ষক ও একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে পাঁচটি শ্রেণির প্রায় ৪৮০ জন শিক্ষার্থীর পাঠদান। এতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠগ্রহণ, পাঠ্যসূচি সম্পন্ন করা এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছে ছাত্র ছাত্রী ও অবিভাবকদের।

সরেজমিনে বিদ্যালয়ের গেলে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী অপুর্ব বড়ুয়া বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারনে আমাদের নিয়মিত লেখাপড়া হচ্ছেনা সরকারের কাছে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানান।

শিক্ষার্থীর অবিভাবক লিপি দেওয়ান বলেন, সরকারি বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করিয়েও তারা প্রত্যাশিত শিক্ষা কার্যক্রম নিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না। বিদ্যালয়ে দ্রুত শিক্ষক নিয়োগের দাবী পুরন না হলে অবিভাবকদের পক্ষ থেকে ক্লাস বর্জনের আন্দোলনের যাওয়ার কথা জানান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ বলেন, বিদ্যালয়ে শিক্ষক পদের সংখ্যা ২১টি হলেও বর্তমানে মাত্র দুজন সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পাঠদান কার্যক্রমও চালিয়ে যেতে হচ্ছে। এত কম শিক্ষক দিয়ে প্রায় ৪৮০ জন শিক্ষার্থীর পাঠদান পরিচালনা করা অত্যন্ত কঠিন বলে জানান।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র শিকদার বলেন, বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। শূন্য পদ পূরণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পড়াশোনায় উৎসাহ বাড়াতে কাপ্তাইয়ে পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান

স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

​বুধবার (৪ নভেম্বর) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক ও কল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।​ অনুষ্ঠানে বিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবার ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। স্থানীয় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা প্রদান এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও উৎসাহ বহুগুণ বাড়িয়ে তুলতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা সামগ্রী বিতরণকালে ১১ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা বজায় রাখা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং শিক্ষার সার্বিক গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং পড়াশোনার পরিবেশ সুগম করতে এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

​ছবির ক্যাপশন: কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।

×