| ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রামগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রামগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে রাজনৈতিক অরাজকতা, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে পূর্বের তদন্তাধীন মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. লুৎফুর রহমান (৪৭)। তিনি রামগড় সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। মো. আনোয়ার হোসেন (৩৬), তিনি ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। মো. ইকবাল হোসেন (২৭), তিনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং মো. হানিফ (৪০), তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

রামগড় থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, বিভিন্ন সময়ে সংঘটিত নাশকতা ও সহিংসতার ঘটনায় তদন্তাধীন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহারে দুদিনব্যাপী কঠিন চীবর দান সম্পন্ন

রামগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা এবং নানা পুণ্যানুষ্ঠানের মধ্য দিয়ে তিনটি ভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রতিটি বিহার প্রাঙ্গণেই পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ওয়াগ্গা ইউনিয়নের তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দুই দিনব্যাপী ১৫তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব, ১২তম ২৪ ঘণ্টাব্যাপী অভিধর্ম-মহাপাট্ঠান পাঠ এবং প্রব্রজ্যা-উপসম্পদা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে ১৩ ও ১৪ নভেম্বর এই পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়ার ধর্মগোদা মঙ্গলসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবংশ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক ছিলেন, চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. পামোক্ষা মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে সদ্ধর্ম দেশনা দেন ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সনাসিরী মহাথের এবং প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও মহা সংঘদান অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বে বিভক্ত এই উৎসবের প্রথম পর্বে মহা সংঘদান এবং দ্বিতীয় পর্বে প্রধান ধর্মদেশনা ও মূল পুণ্যানুষ্ঠান সম্পন্ন হয়। ভদন্ত ড. জ্ঞানরত্ন মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ভদন্ত বিপুলজ্যোতি থের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা এবং বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য তিমথী খিয়াং। সমর বড়ুয়ার স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কাজল বড়ুয়া ও রাজু কান্তি বড়ুয়া।

রাইখালী দুর্গম এলাকায়  পুনর্বাসন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের উদ্যোগে প্রথমবারের মতো মহান শুভ কঠিন চীবর দানোৎসব ও পবিত্র ধর্মসভা উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে বুদ্ধপূজা, সংঘদান, ধবজা দান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধমূর্তির জীবন্যাস সম্পন্ন হয় এবং দ্বিতীয় পর্বে কঠিন চীবর দান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। ভদন্ত উ. সোমনা মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন ভদন্ত উ. ক্ষেমাচারা মহাথের এবং প্রধান ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন বিমল জ্যোতি ভিক্ষু। এতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

সুবলং শাখা বন বিহারে কঠিন চীবর দানোৎসবে জুরাছড়ি জোন কমান্ডারের অংশগ্রহণ: সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করার প্রত্যয়

রামগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি :

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সুবলং শাখা বন বিহারে ৩৩তম শুভ মহাফলদায়ক কঠিন চীবর দানোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত মহতী পুণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার আলম, পিএসসি। এ উপলক্ষে জুরাছড়ি জোনের পক্ষ থেকে বিহার পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান ও একটি ফলের ঝুড়ি উপহার প্রদান করা হয়। ধর্মীয় এ আয়োজনে সেনাবাহিনীর অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জোন কমান্ডার সুবলং শাখা বন বিহার পরিদর্শন করেন। এ সময় বিহারে ৩৩তম শুভ মহাফলদায়ক কঠিন চীবর দানোৎসবের পাশাপাশি বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, কল্পতরু দান ও নানাবিধ দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবিরের ৭০তম জন্মদিন উদযাপন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ পুণ্যানুষ্ঠানে বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন।

বিহার প্রাঙ্গণে উপস্থিত হলে জোন কমান্ডারকে ব্যাজ পরিয়ে বরণ করেন বিহারের সাধারণ সম্পাদক সুশান্ত চাকমা। এ সময় জুরাছড়ি ও বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে জোন কমান্ডার স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং তাদের কল্যাণে সহযোগিতার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক সুদৃঢ় করতে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিহার কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেনাবাহিনীর এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা এ ধরনের উদ্যোগকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনায় সহায়ক এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ, যক্ষ্মাবাজার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাদিদ রায়হান, জেলা পরিষদ সদস্য অনিল বরণ চাকমা, জুরাছড়ি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ইমন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি সন্তোষ বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী।

উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুদের চীবরসহ প্রয়োজনীয় ধর্মীয় উপকরণ দানের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ আয়োজন দান, ত্যাগ, নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার চর্চাকে উৎসাহিত করে।

পার্বত্য চট্টগ্রামের বহুজাতিক ও বহুধর্মীয় সমাজে সকল সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। সুবলং শাখা বন বিহারের এ মহতী পুণ্যানুষ্ঠানে জুরাছড়ি জোন কমান্ডারের অংশগ্রহণ স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

কঠিন চীবর দান উৎসবে মারিশ্যা জোনের মানবিক উদ্যোগ, ৩০ অসহায় পরিবারকে উপহার বিতরণ

রামগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

 

আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি:

পবিত্র কঠিন চীবর দান উৎসব-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত জীবঙ্গছাড়া নবরত্ন বৌদ্ধ বিহার এবং কাচালং আর্য্যপুর ধর্ম্মোজ্জ্বল বন বিহারে আয়োজিত কঠিন চীবর দান উৎসবের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি।

এ সময় তিনি বৌদ্ধ বিহারের সভাপতি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠান উপলক্ষে জোন কমান্ডারের পক্ষ থেকে ৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত বৌদ্ধ ধর্মাবলম্বী পাহাড়ি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পুরুষদের জন্য ফতুয়া, নারীদের জন্য থামি, পোলাও চাল, ডাল, ভোজ্যতেল ও চিনি।

এ উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের আনন্দে অংশীদার হয়েছে মারিশ্যা জোন। এর ফলে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় জোন কমান্ডার বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “পাহাড়ী-বাঙ্গালী আমরা সবাই বাংলাদেশী”—এই মূলমন্ত্রকে ধারণ করে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ধর্মীয় উৎসব আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সমাজের সকল স্তরের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন সম্ভব, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মারিশ্যা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে মারিশ্যা জোনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

×