| ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়িতে ২০২৬-২৭ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় কৃষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবালার (১২ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সবাই উপস্থিত ছিলেন।  এ প্রশিক্ষণে ফারুয়া, কেংড়াছড়ি ও বিলাইছড়ি ইউনিয়ন থেকে মোট ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মসলাজাতীয় ফসলের উন্নত জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে পবিত্র কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে পিণ্ডদান, পুষ্পমাল্য অর্পণ, অতিথি আপ্যায়ন, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, উদ্বোধনী অনুষ্ঠান, ধর্মীয় সংগীত পরিবেশন, কঠিন চীবর দান, ধর্মসভা ও ফানুস উত্তোলনসহ নানা ধর্মীয় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যলঙ্কার মহাথের। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি ভিক্ষু। প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন, রাঙামাটির রাঙ্গুনিয়া সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দশ্রী ভিক্ষু। বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবতিষ্য ভিক্ষু, শাক্য জ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

এ ছাড়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, সাবেক নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি দয়ামোহন চাকমা, সাধারণ সম্পাদক প্রিয় জ্যোতি চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর মোড়ক উন্মোচন

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি: ‎‎

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ নামে স্মরণিকার প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।‎‎ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।‎‎

এ সময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, ৩৭ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক হাছান আলী, বিজিবির সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ সাজু সহ আমন্ত্রিত অতিথিরা।‎‎ মোড়ক উন্মোচন শেষে জোন কমান্ডার আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার কপি তুলে দেন।‎‎

স্মরণিকাটির প্রথম সংস্করণ প্রকাশের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরার একটি নতুন উদ্যোগের সূচনা হলো।

এ আয়োজন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোনের উদ্যোগে আয়োজিত ১২ দিনব্যাপী মিডওয়াইফারি (ধাত্রীবিদ্যা) ও নার্সিং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ৬৭ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৩৪ জন পাহাড়ি এবং ৩৩ জন বাঙালি। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল প্রত্যন্ত পাহাড়ি এলাকার স্থানীয় জনগোষ্ঠীকে মাতৃস্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা প্রদান করা।

জুরাছড়ি জোনের জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন কায়সার আহমেদ শোভন এবং জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমার তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এতে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, নবজাতকের যত্ন, স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী ৬৭ জনের মাঝে সনদপত্র বিতরণ করেন জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহরিয়ার আলম, পিএসসি। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসক, প্রশিক্ষক ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান ও সীমিত যোগাযোগব্যবস্থার কারণে প্রত্যন্ত এলাকার নারী ও শিশুরা অনেক সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এসব এলাকায় বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের পরিবার ও সমাজে মাতৃস্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা, স্বাস্থ্যবিধি এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারবেন। পাশাপাশি জরুরি স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রেও তাঁরা সহায়ক ভূমিকা পালন করতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জুরাছড়িতে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রম দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

×