গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

নতুন পথে, নতুন স্বপ্নে কলেজ জীবনের শুভ সূচনা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়ি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিলাইছড়ি কলেজের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এ সময় কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা, অমৃত কুমার চাকমা, ইমরান হোসেন, নিশিতা আজিম, হারুনুর রশিদ, শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ভানময় পাংখোয়া, সোনালী মার্মা, সুদীপ্তা তঞ্চঙ্গ্যাসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলেজজীবনের নতুন অধ্যায়কে জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে কলেজজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখারও আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভ

বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। রবিবার (১৮ নভেম্বর) বাদ মাগরিব রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বিএনপি নেতারা বলেন, গোপালগঞ্জে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। একটি নির্দিষ্ট এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে কেউ যেন মনে না করে যে, পুরো দেশ তাদের হাতে জিম্মি হয়ে পড়বে। দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন।

দিঘীনালা স্মৃতি ভাবনা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 

রুপম চাকমা, দিঘীনালা উপজেলা প্রতিনিধি :

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার থানা পাড়া স্মৃতি ভাবনা বৌদ্ধ বিহারে ২৪তম কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।

বুধবার ১৮ নভেম্বর দিনব্যাপি অনুষ্টানে সকাল ৯টা ৩০ মিনিটে ধর্মীয় সংগীত পরিবেশন ও পঞ্চশীল গ্রহনের মধ্যেদিয়ে দিনব্যাপির ধর্মীয় অনুষ্টানের অনুষ্টানিকতা শুরু হয়। অনুষ্টানে সকালের পর্বে বুদ্ধমুর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দানসহ নানা ধরনের দানের যোগ্য আয়োজন করা হয়।

অনুষ্টানে সকালের পর্বে সংঘ প্রধান হিসেবে উপস্তিত ছিলেন শ্রদ্ধালংকার মহাস্থবির ভান্তে সংঘ রত্ন বৌদ্ধ বিহার উদল বাগান, করুণা স্মৃটি ভিক্ষু, জন প্রিয় বৌদ্ধ বিহার মোচমারাছড়া, বিশুদ্ধ নন্দ মহাস্থবির ভান্তে কবাখালি মৈত্রী বৌদ্ধ বিহার এবং পঞ্চশীল প্রার্থনা করেন বিধর্ব রজ্ঞন চাকমা।

বিকেলের পর্বে অনুষ্টানে সংঘ প্রধান হিসেবে উপস্তিত ছিলেন প্রজ্ঞাজ্যেতি মহাস্থবির ভান্তে সভাপতি পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটি, লোক মিত্র ভান্তে সাধারন সম্পাদক পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটি,বিপর্শী মহাথের অধ্যক্ষ পাবলাখানি শান্তিপুর মৈত্রী বৌদ্ধ বিহার, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শান্তি প্রিয় চাকমা জেলা পরিষদ সস্য খাগড়াছড়ি, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা উপস্তিত ছিলেন। এতে স্বাগতিক বক্তব্য রাখেন অনুষ্টান উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুলোক শশী চাকমা, অনুষ্টান সঞ্চালানা করেন রিমঝিম চাকমা ও প্রাচুর্য চাকমা।

অনুষ্ঠানে প্রজ্ঞাজোতি ভান্তে বলেন, বৌদ্ধ ধর্ম হলো শান্তির ধর্ম। এ ধর্ম মানুষকে অহিংসা, মৈত্রী, করুণা ও সম্প্রীতির শিক্ষা দেয়।

তিনি বলেন, মানুষের জীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দান, শীল ও ভাবনার গুরুত্ব অপরিসীম। তাই সকলকে দান-শীল-ভাবনা চর্চার পাশাপাশি পঞ্চশীল যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা সম্ভব। এ সময় তিনি সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিশেষে দিনব্যাপি ধর্মীয় অনুষ্টানে উপস্তিত বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্য কঠিন চীবর তুলে দেওয়ার মধ্যেদিয়ে অনুষ্টান সমাপ্ত হয়।

বিলাইছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে মামলা

বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আটক আটজনের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দোপানীছড়া বিওপি থেকে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় টহলের উদ্দেশ্যে বের হয়। রাত ১০টা ৪০ মিনিটের দিকে টহল দলটি বড়থলি ইউনিয়নের ত্রিদেশীয় সীমান্ত পিলার-২৩৬৪ সংলগ্ন এলাকায় পৌঁছালে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটজন বাংলাদেশিকে অবস্থান করতে দেখে। এ সময় তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাত ১১টার দিকে টহল দল তাদের আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা পাসপোর্ট, ভিসা, ট্রাভেল ডকুমেন্টস কিংবা অন্য কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ওই সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মো. আব্দুল আহাদ (২২), বগুড়ার মো. হাসান সিহাব (৩০), ঢাকার মো. নাহিদ হাসান আশিক (৩২), মো. সোহেল (৩৫), ভোলার মো. হোসেন শরিফ ওরফে শিহাব (২৯), চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং বান্দরবান জেলার থানচি উপজেলার আবুয়াপাড়ার লাং রাও মুরুং (২২) ও দনরুই মুরুং (২৬)।

এ ঘটনায় বিজিবির দোপানীছড়া বিওপির হাবিলদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে বিলাইছড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর এজাহারের ভিত্তিতে ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিলাইছড়ি থানায় মামলা নং-০১ দায়ের করা হয়। The Bangladesh Passport Order, 1973-এর ১১(১) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই (নিঃ) আলাউদ্দিন দায়িত্ব পালন করছেন।

×