গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে পানছড়ি যুব সংঘকে ৫ গোলে উড়িয়ে দিল সেতু বন্ধন যুব সংঘ

কাপ্তাইয়ে পানছড়ি যুব সংঘকে ৫ গোলে উড়িয়ে দিল সেতু বন্ধন যুব সংঘ

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে শুরু হয়েছে ‘সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পানছড়ি যুব সংঘ ক্লাবকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে সেতু বন্ধন যুব সংঘ।

​সেতু বন্ধন যুব সংঘের আয়োজনে রাইখালীতে এই ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। ৬০ মিনিটের নির্ধারিত ম্যাচের প্রথমার্ধেই (প্রথম ৩০ মিনিটে) আক্রমণাত্মক ফুটবল খেলে পানছড়ি যুব সংঘের জালে ৩টি গোল আদায় করে নেয়

সেতু বন্ধন যুব সংঘ। দ্বিতীয়ার্ধেও সেই ধারা অব্যাহত রেখে আরও ২টি গোল করলে ৫-০ গোলের একচেটিয়া জয় নিশ্চিত করে সেতু বন্ধন যুব সংঘ। ম্যাচজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন মো. জিসান।

​এর আগে ফুটবলে কিক করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা এবং কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মেদ। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উথোয়াইমং মারমা যুবসমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত এমন আয়োজনের ওপর জোর দেন।


​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন এবং রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসেম মেম্বার।

​ম্যাচ শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের বিপুল উপস্থিতি ও করতালিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

​খেলাটি পরিচালনা করেন ভাবলু মারমা এবং সহকারী রেফারি (লাইন্সম্যান) হিসেবে দায়িত্ব পালন করেন মো. রিফাত ও রনি মারমা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জানু মিঞা।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার (বাতকস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৭ম সাধারণ সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে পানছড়ি যুব সংঘকে ৫ গোলে উড়িয়ে দিল সেতু বন্ধন যুব সংঘ

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার (বাতকস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৭ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বাতকস কেন্দ্রীয় কমিটির আয়োজনে রাঙামাটি পৌরসভা এলাকায় খিপ্যাপাড়া উপেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা ছাত্রাবাসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গঠনতন্ত্র সংস্কার কমিটির আহ্বায়ক সত্য বিকাশ তঞ্চঙ্গ্যাসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা কমিটি, গঠনতন্ত্র সংস্কার কমিটি, ভাষা কমিটি, উপকমিটি ও অঞ্চল কমিটির বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা হলেন অধ্যাপক মিলন কান্তি তঞ্চঙ্গ্যা, অ্যাডভোকেট দীন নাথ তঞ্চঙ্গ্যা, অমল বিকাশ  তঞ্চঙ্গ্যা, সুচিত্রা তঞ্চঙ্গ্যা, উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, বিশ্বজিত তঞ্চঙ্গ্যা, রত্না তঞ্চঙ্গ্যা, নাজিব কুমার তঞ্চঙ্গ্যা, অজিত কুমার তঞ্চঙ্গ্যা ও সুচন্দা তঞ্চঙ্গ্যা।

এছাড়াও উপস্থিত ছিলেন সুরেশ তঞ্চঙ্গ্যা, ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা, বীর নাথ তঞ্চঙ্গ্যা, সুজন তঞ্চঙ্গ্যা, সুজন কুমার তঞ্চঙ্গ্যা, আনন্দ সেন তঞ্চঙ্গ্যা, সুনন্দ তঞ্চঙ্গ্যা, অপূর্ব কুমার তঞ্চঙ্গ্যা, নির্মল কান্তি তঞ্চঙ্গ্যা, তাপস তঞ্চঙ্গ্যা, বাপ্পী তঞ্চঙ্গ্যা, শুভ জয় তঞ্চঙ্গ্যা, চন্দ্র সেন তঞ্চঙ্গ্যা, গোপাল তঞ্চঙ্গ্যা, অজিত তঞ্চঙ্গ্যা, নম্দিয় তঞ্চঙ্গ্যা, সুরেশ কুমার তঞ্চঙ্গ্যা, পদ্মকুমার তঞ্চঙ্গ্যা, স্বপন কুমার তঞ্চঙ্গ্যা, নিরন্ত তঞ্চঙ্গ্যা, রঞ্জিত তঞ্চঙ্গ্যা, বাবুল তঞ্চঙ্গ্যা, রূপংকর ও জগদীশ তঞ্চঙ্গ্যাসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

সভায় বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, গঠনতন্ত্র চূড়ান্ত অনুমোদন, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং ২০২৭ সালের ক্যালেন্ডার প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর জনসংখ্যা জরিপ, কৃষ্টি – সংস্কৃতি রক্ষা, প্রচার – প্রসার ঘটাতে অঞ্চল কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

শাক্যমুণি বৌদ্ধ বিহার নির্মাণ ও বিহারের সম্পত্তি রক্ষায় ৫ দফার দাবিতে ঢাকায় বসবাসরত বৌদ্ধ সমাজের মানববন্ধন

কাপ্তাইয়ে পানছড়ি যুব সংঘকে ৫ গোলে উড়িয়ে দিল সেতু বন্ধন যুব সংঘ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"is_sticker":false}

বিহার পুন:নির্মাণে ৫ দফা দাবি

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :

শাক্যমুণি বৌদ্ধ বিহার নির্মাণ বিরোধীতা, পার্বত্য বৌদ্ধ সংঘের সাবেক সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সংঘের সম্পত্তি আত্নসাৎ ও অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আযোজিত মানববন্ধনের প্রেস বিজ্ঞপ্তি

আজ শুক্রবার ২৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকার মিরপুর ১৩ পার্বত্য বৌদ্ধ সংঘের ক্যাম্পােস অবস্থিত শাক্যমুণি বৌদ্ধ বিহারের সাসনে ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বৌদ্ধ জনগণের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসুচীতে শাক্যমুণি বৌদ্ধ বিহার বিরোধীতা, পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পত্তি ও প্রাতিষ্ঠানিক স্বার্থসংশ্লিষ্ট বিরোধ এবং পার্বত্য বৌদ্ধ সংঘের সাবেক সভাপতি ভে. প্রজ্ঞানন্দ মহাথেরোর ভুমিকা ও কর্মকান্ডের সম্পর্কে আয়োজনকদের বক্তব্য এবং অবস্থান জনসম্মুখে তুলে ধরা হয়। একই সঙ্গে পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পদ, প্রতিষ্টান ও সার্বিক স্বার্থ রক্ষার বিষয়ে ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজের বিভিন্ন স্তরের মানুষের বক্তব্য ও ৫ দাবী উপস্থাপন করা হয়। এই কর্মসুচী কেবল একটি প্রতিবাদী সমাবেশ নয় এবং পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পদ প্রাতিষ্ঠানিক স্বার্থ, সম্পত্তি, অধিকার এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে জনসম্মুখে বক্তব্য তুলে ধরা।

 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক বাবু শৈলজ বিকাশ চাকমা।

মানববন্ধন সঞ্চালনা করেন মিতায়ন চাকমা সহ-আহ্বায়ক শাক্যমুণি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি এবং বিবৃতি পাঠ করেন স্বস্তি চাকমা।

মানববন্ধনে বক্তারা বলেন, শাক্যমুণি বৌদ্ধ বিহার ১৯৭৬ সালে পরম শ্রদ্ধেয় বিমলাতিষ্য ভান্তের উদ্যোগে এবং ঢাকায় তৎকালীন পার্বত্য বৌদ্ধ সমাজের যৌথ প্রচেষ্টায় পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠা লাভ করে। এর উদ্দেশ্য ছিলো ঢাকায় বসবাসরত পাহাড়ি বৌদ্ধজাতিকে সংগঠিত করা এবং একটি স্বতন্ত্র বৌদ্ধ বিহার বিনির্মাণ করা। সেইলক্ষ্যে মিরপুর-১৩ তে প্রাপ্ত জায়গা ১৯৮৩ সালে বৌদ্ধ সমাজের স্বপ্নের শাক্যমুণি বৌদ্ধ বিহার নামে প্রতিষ্ঠা করা হয়।

বক্তারা আরো বলেন, তৎকালীন ২০০৪ সালে বিহারের জায়গায় ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো ৭জন ব্যক্তিকে নিয়ে বিহার পরিচালনা কমিটির গতিকয়েক সদস্য মিলে গোপনচুক্তির মাধ্যমে প্রতিমাসে ৩০ হাজার টাকায় ভাড়া নিয়ে বনফুল আদিবাসী গ্রীনহার্ট স্কুল এন্ড কলেজ নামে গড়ে তোলেন। পরবর্তীতে বিগত ২০১৭ সালে পার্বত্য বৌদ্ধ সংঘের সভাপতি দায়িত্ব পালনকালে তিনি (প্রজ্ঞানন্দ মহাথেরো) ও বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রসেনজিৎ চাকমা নিজেরাই দীর্ঘ ২৫ বছরের একটি গোপন চুক্তি (যা মাসিক ভাড়া ১ লক্ষ টাকা) ধার্য্য করা হয়।

বক্তারা বলেন, বনফুল গ্রীনহার্ট স্কুল এন্ড কলেজ নামে বৌদ্ধ বিহারের জায়গা জবরদখলের অপচেষ্টার দাবিতে আজ শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ ইং ঢাকায় বসবাসরত বৌদ্ধ সমাজের উদ্যোগে মানববন্ধনে অভিযোগ যে, বৌদ্ধ ভিক্ষু প্রজ্ঞানন্দ মহাথেরো এসি রিমে বিলাসবহুল জীবনযাপন করেন এর পাশাপাশি তার বিরুদ্ধে গুরুতর নৈতিক স্থলন ও অ-বিনসুলভ আচরনের অহরহ সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই অবৈধভাবে আচার-আচরণের বিরুদ্ধে এবং শাক্যমুণি বৌদ্ধ বিহারকে বনফুল আদিবাসী গ্রীনহার্ট স্কুল এন্ড কলেজের নামে বিহারের জায়গা দখলের বিরোধীতা করে ঢাকায় বৌদ্ধ সমাজ এখন গভীর সচেতন ও ঐক্যবদ্ধ। সেই লক্ষ্যে অচিরেই শাক্যমুণি বৌদ্ধ বিহারের মুল ভবনের দাবিতে মানববন্ধনে ৫ দফা দাবি জানানো হয়েছে।

নিম্নে ৫ দফা দাবি সমুহ তুলে ধরা হলো:

১. অচিরেই শাক্যমুণি বৌদ্ধ বিহারের মুল ভবন নির্মাণ করতে হবে।

২. প্রজ্ঞানন্দ মহাথেরোর পরিবর্তে একজন শীলবান ও বিনয়ী ভিক্ষুকে বিহারের অধ্যক্ষ হিসেবে আমন্ত্রণ জানাতে হবে।

৩. বিহার কমপ্লেক্সটি সম্পুর্ণরুপে পার্বত্য বৌদ্ধ সংঘ তথা পার্বত্য বৌদ্ধ জনগণের স্বার্থে ব্যবহার করতে হবে।

৪. স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্বত্য বৌদ্ধ সংঘের নতুন কমিটি গঠন করতে হবে।

৫. পার্বত্য ভিক্ষু সংঘের প্রতি আমাদের সবিনয় অনুরোধ — উত্থাপিত সকল অভযোগের স্ষ্টু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করা হোক।

 

কাপ্তাইয়ে ট্রাক থেকে ৪৫০টি অবৈধ মৃত্তিঙ্গা বাঁশ আটক করেছে বিজিবি

কাপ্তাইয়ে পানছড়ি যুব সংঘকে ৫ গোলে উড়িয়ে দিল সেতু বন্ধন যুব সংঘ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধ :

প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণ ও অবৈধ পাচার রোধে কাপ্তাইয়ে একটি ট্রাক থেকে ৪৫০টি অবৈধ মৃত্তিঙ্গা বাঁশ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব বাঁশের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ ঢংছড়ি বিজিবি ক্যাম্পের চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢংছড়ি চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে বিজিবির একটি টহল দল সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের ভেতরে অভিনব ও বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪৫০টি মৃত্তিঙ্গা বাঁশ উদ্ধার ও জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, বনজ সম্পদের অবৈধ আহরণ ও পরিবহন পরিবেশের ভারসাম্য এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এই ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে সীমান্ত ও সংলগ্ন এলাকায় চেকপোস্টে তল্লাশি, নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

প্রচলিত আইন ও বিধিবিধান সমুন্নত রাখা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে।

×