গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম:

৫ই আগস্ট বিজয় মিছিল পালনে মানিকছড়ি বিএনপি প্রস্তুতি সভা

৫ই আগস্ট বিজয় মিছিল পালনে মানিকছড়ি বিএনপি প্রস্তুতি সভা

 

মানিকছড়ি প্রতিনিধি:

জুলাই – আগষ্ট গনঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তির ছাত্র – জনতার “বিজয় মিছিল” কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা সফল করার লক্ষ্যে মানিকছড়ি উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে শুক্রবার (১ আগষ্ট) বিকেলে উপজেলা দলীয় অফিসে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ফ্যাসিবাদী শেখ হাসিনা দল আওয়ামী লীগ বিরুদ্ধে চব্বিশের ছাত্রজনতার ঐতিহাসিক সংগ্রামকে ‘৫ইআগস্ট গনঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তির ছাত্র-জনতার “বিজয় মিছিল” সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মানিকছড়ি উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।

বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম প্রধান গৌরবময় অধ্যায় গনঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তির ছাত্র-জনতার “বিজয় মিছিল”। ফ্যাসিবাদের সবচেয়ে বড় দানব শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছি। তার বন্দুক থামিয়ে দিয়েছি ছাত্র-জনতা।

প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ আবুল কাশেম মাষ্টার, উপজেলা বিএনপি সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক মোঃ মীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষকদলে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও ৪টি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জুলাই – আগষ্ট গনঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তির ছাত্র-জনতার “বিজয় মিছিল’কে স্মরণীয় দিন হিসেবে রাখতে আগামী ৫ই আগষ্ট মানিকছড়ি উপজেলায় বিএনপি দলীয় অফিস থেকে সকাল ৯ টায় বিশাল বিজয় মিছিল শুরু হবে। পরেদিন ৬ই আগষ্ট খাগড়াছড়ি জেলা বিএনপি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার নেতৃত্বে জুলাই – আগষ্ট গনঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তিতে ছাত্রজনতার “বিজয় মিছিল” কর্মসূচি সফল করার আশাবাদ ব্যক্ত করেন মানিকছড়ি উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক এনাম।

রাঙামাটিতে সৌরবিদ্যুৎ চালিত কোল্ড স্টোরেজ নির্মাণে চুক্তি স্বাক্ষর

৫ই আগস্ট বিজয় মিছিল পালনে মানিকছড়ি বিএনপি প্রস্তুতি সভা

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণ, অপচয় রোধ এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সৌরশক্তিচালিত আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নামে এ হিমাগারটি নির্মাণ করা হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রো-গ্রেস’ (ProGRESS) প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
চুক্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের (M/S Shaing Shaing U Construction) প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্পের ফোকাল পারসন অরুনেন্দু ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, তুলনামূলক স্বল্পব্যয়ী ও আধুনিক সৌরশক্তিচালিত এ প্রযুক্তির মাধ্যমে সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষকরা তাঁদের উৎপাদিত ফলমূল, শাকসবজি এবং অন্যান্য পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ পাবেন।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, কোল্ড স্টোরেজটি চালু হলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় অনেকাংশে কমে আসবে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে পণ্য সংরক্ষণ ও বাজারজাত করতে পারবেন। এতে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।

তিনি আরও জানান, সাক্রাছড়িতে স্থাপিত এ প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে পার্বত্য অঞ্চলের প্রতিটি উপজেলায় সৌরশক্তিচালিত কুলবট কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতি, কৃষিপণ্য সংরক্ষণ এবং স্থানীয় উদ্যোক্তা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

৫ই আগস্ট বিজয় মিছিল পালনে মানিকছড়ি বিএনপি প্রস্তুতি সভা

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিকের (সাদিক কায়েম) খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। এছাড়া রাস্তার পাশের জানালাতেও আগুন দেওয়ার চেষ্টার চিহ্ন পাওয়া গেছে। আকস্মিক এই ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে ঘরবাড়ির বড় কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও উল্লেখ করেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

৫ই আগস্ট বিজয় মিছিল পালনে মানিকছড়ি বিএনপি প্রস্তুতি সভা

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় এবং পূর্বের এজাহারভুক্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের একজন নেতা ও যুবলীগের দুই সদস্য রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দারোগাপাড়া ও ফেনীরকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাহাদাৎ হোসেন হৃদয় (২৯), পিতা আলমগীর হোসেন। তিনি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর দুজন হলেন ক্যাজাইলা মার্মা (২৭), পিতা মৃত মংলাপ্রু মার্মা এবং ক্যাচিং মার্মা (২৪), পিতা মেমং মার্মা। তারা দুজনই যুবলীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা ২২জুন ২০২৬, ও ২১ অক্টোবর জিআর মামলা নং ৪ তদন্ত ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

×