গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

পুলিশের নিয়োগে আর্থিক লেনদেনের প্রমাণ পেলে প্রার্থীতা বাতিল পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন

পুলিশের নিয়োগে আর্থিক লেনদেনের প্রমাণ পেলে প্রার্থীতা বাতিল পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন

 

মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ

“সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্য রাঙ্গামাটি পার্বত্য জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা রাঙ্গামাটি সদরস্থ শহীদ আব্দুল আলী একাডেমীতে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ আগষ্ট) লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তদারকি করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন ।

উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট সকাল ৮:০০ ঘটিকায় রাঙ্গামাটি পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) মাঠে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একইদিন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, যদি কোনো প্রার্থীর দালাল বা প্রতারক চক্রের সাথে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায় তবে তার প্রার্থীতা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি ও রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নারী নির্যাতন বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাপ্তাই ইউএনও

পুলিশের নিয়োগে আর্থিক লেনদেনের প্রমাণ পেলে প্রার্থীতা বাতিল পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ) সকালে এ কর্মসূচি পালিত হয়।

​মতবিনিময় ও সমন্বয় সভা আগে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, প্রথাগত নেতা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। পরে কাপ্তাই উপজেলা পরিষদের ‘কিন্নরী কক্ষে’ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের (সিএইচসিপি) আয়োজনে এবং জার্মানির সংস্থা ‘ব্রেড ফর দি ওয়ার্ল্ড’-এর অর্থায়নে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খেয়াং। সিএইচসিপি-এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীর প্রতি সকল ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি দপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রথাগত নেতা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুইহলা অং মারমা এবং কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সাইমুল ইসলাম।

সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ, সামাজিক সচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রথাগত নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি

পুলিশের নিয়োগে আর্থিক লেনদেনের প্রমাণ পেলে প্রার্থীতা বাতিল পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা দুই দিনের সরকারি ও ধর্মীয় সফরে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসছেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টায় তিনি বান্দরবানের উজানী পাড়ার নিজ বাসভবন থেকে সড়কপথে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

সফরের প্রথম দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এরপর একই দিনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় তিনি ‘বিশ্ব-শান্তি বুদ্ধ ধাতু বোগোঃজাদি’ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। পরবর্তীতে মহালছড়ি উপজেলার চিত্র কাবারী পাড়া সিদ্দিলাভী বন বিহার পরিদর্শন শেষে বিকেলে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হবেন।

সংসদ সদস্যের খাগড়াছড়ি প্রতিনিধি অংগ্য মারমা জানান, মাননীয় সংসদ সদস্যের এই সফরকে ঘিরে খাগড়াছড়িবাসীর পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সফর, মতবিনিময় সভা এবং ধর্মীয় অনুষ্ঠানসমূহ সর্বাঙ্গীণভাবে সফল ও সার্থক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিন পার্বত্য জেলা হাজারো পুণ্যার্থীদের মিলনমেলা: চিৎমরমে কঠিন চীবর দান সম্পন্ন

পুলিশের নিয়োগে আর্থিক লেনদেনের প্রমাণ পেলে প্রার্থীতা বাতিল পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ উৎসবে তিন পার্বত্য জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। চিৎমরম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা বৃন্দ উৎসবটির আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পার্বত্য জেলা রাজ নিকায় মার্গের মহা সংঘনায়ক ও চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

উৎসবটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে বিশ্ব শান্তি কামনায় বুদ্ধ বন্দনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ এবং পিন্ডদান সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় পর্বে বেলা ২টা ১০ মিনিটে মঙ্গলাচারণের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ পর্বে পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দান, সদ্ধর্ম দেশনা, প্রদীপ পূজা এবং সভাপতির সমাপনী ভাষণ ও উৎসর্গের মধ্য দিয়ে ধর্মীয় পর্ব শেষ হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। প্রধান দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু এবং বিশেষ দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

বক্তব্যে প্রধান দায়ক দীপন তালুকদার দিপু বলেন, জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা যেসব উন্নয়ন কাজের দাবি তুলেছেন, সে অনুযায়ী ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অসমাপ্ত কাজগুলো অতি দ্রুত সম্পন্ন করা হবে।

গেস্ট অব অনার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। কঠিন চীবর দানের মতো এমন পুণ্যময় আয়োজনে হাজার হাজার পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি অত্যন্ত আনন্দিত।

কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক থোয়াই হাচিং মারমা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব হলাথোয়াই অং মারমা। এ সময় উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সাচিংউ মারমা, যুগ্ম সদস্য সচিব মংসুইউ মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

×