গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ মধু পূর্ণিমা উদযাপন

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ মধু পূর্ণিমা উদযাপন

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙামাটির রাজস্থলীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শুভ মধু পূর্ণিমা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার, আরণ্যক কুটির ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তরা সমবেত হয়ে নানা কর্মসূচিতে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল— বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ, সূত্রপাঠ, দান-ধ্যান, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন। ভোর থেকেই ভক্তরা শুদ্ধাচার মেনে পরিবার-পরিজন নিয়ে বিহারে আসেন এবং পূজা-অর্চনায় অংশ নেন। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধের নিকট অর্ঘ্য নিবেদন ও ধর্মদেশনা প্রদান করেন। ভক্তরা বুদ্ধের উদ্দেশ্যে ফল, ফুল, খাদ্য ও মধু দান করেন। ঐতিহাসিক বিশ্বাস অনুযায়ী, প্রভু বুদ্ধের জীবদ্দশায় ভক্তরা একত্রিত হয়ে প্রথমবারের মতো মধু দান করেছিলেন। সেই থেকে ভিক্ষুদের প্রতি মধু দান ও এ দিনকে স্মরণ করে পালিত হয় মধু পূর্ণিমা। রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া, ঘিলাছড়ি, গাইন্দ্যা ও সদর এলাকায় অবস্থিত বিভিন্ন বিহারে পূজা-অর্চনার পাশাপাশি ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা মধু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে বলেন, এই উৎসব মানবকল্যাণ, ভ্রাতৃত্ববোধ ও শান্তি প্রতিষ্ঠার প্রতীক। ধর্মীয় ভেদাভেদ ভুলে সমাজে সাম্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য বুদ্ধের শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা। দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মধু পূর্ণিমার আনুষ্ঠানিকতা শেষ হয়। তবে রাত অবধি ভক্তরা পরিবার-পরিজন নিয়ে বিহার আঙিনায় অবস্থান করেন এবং ভক্তিগীতি পরিবেশন করেন। রাজস্থলীতে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে পালিত হওয়া এই শুভ মধু পূর্ণিমা উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে গভীর আনন্দ ও ভক্তির আবহ তৈরি করে।

কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ মধু পূর্ণিমা উদযাপন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা প্রাপ্তি ও ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদের ‘কিন্নরী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।​‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের এই সমাপনী সভার আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও এফআইভিডিবি।

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের সিনিয়র ম্যানেজার সুশোভন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। কাপ্তাই উপজেলা প্রকল্প সমন্বয়কারী দয়াল কান্তি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রোগ্রাম প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান, তথ্য সহকারী কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের নিউট্রিশন স্পেশালিস্ট মংবাথুই মারমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রায়হানুল ইসলাম বলেন, “পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক মানুষের দোরগোড়ায় জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে যেসব উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ আসে, মাঠপর্যায়ে ঠিক সে কাজগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি দুর্গম পাহাড়ি এলাকার তীব্র সুপেয় পানির সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের অর্জিত সুফল দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।​

সভায় বক্তারা প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে কাপ্তাই উপজেলার পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী জরুরি সেবা গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, ইউপি সদস্য (মেম্বার) গণমাধ্যমকর্মীসহ আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এবং এফআইভিডিবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ মধু পূর্ণিমা উদযাপন

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার অহির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোরশেদ ভূঁইয়া মিঠুসহ অন্যান্যরা।

সভায় বক্তারা রামগড় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কাপ্তাইয়ে অভিযানে সাড়ে ১১ ঘনফুট সেগুন কাঠ আটক ; সীমান্ত ও বন সুরক্ষায় ববজিবির তৎপরতা

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ মধু পূর্ণিমা উদযাপন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব কাঠের আনুমানিক বাজারমূল্য ৫৬ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ ঢংছড়ি বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় অবৈধ কাঠ পাচার এবং যেকোনো ধরনের চোরাচালান রোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×