গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বাঘাইছড়িতে মারিশ্যা বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ

বাঘাইছড়িতে মারিশ্যা বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ

‎

‎বাঘাইছড়ি প্রতিনিধিঃ
‎
‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর একটি সফল অভিযানে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
‎
‎​মারিশ্যা জোন কমান্ডারের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে রাত ৯টার দিকে এই অভিযানটি শুরু হয়। টহল চলাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি দলের উপস্থিতি আঁচ করতে পেরে তাদের বহনকৃত প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
‎
‎​পরবর্তীতে তল্লাশি চালিয়ে Elegance ব্র্যান্ডের ৭০ কার্টুন এবং Win ব্র্যান্ডের ৫০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে দেখা যায়, এতে মোট ৭০০ প্যাকেট Elegance এবং ৫০০ প্যাকেট Win সিগারেট ছিল। জব্দকৃত এসব সিগারেটের সিজার মূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা।
‎
‎মারিশ্যা ​জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান।

খাগড়াছড়িতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি অ্যাডভোকেট মাধবী মারমার মতবিনিময়

বাঘাইছড়িতে মারিশ্যা বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মোরতোজা আলী খাঁন, স্থানীয় সরকার উপ-পরিচালক সাদিয়া আফরিন কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)হাসান মারুফ প্রমূখ।

এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জেলা প্রশাসন ও পুলিশ সুপার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাধবী মারমা খাগড়াছড়ি জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরবর্তীতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত

বাঘাইছড়িতে মারিশ্যা বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ

 

মানিক সাহা, গাইবান্ধা:

রপ্তানিমুখী প্রানিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।

এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস ছালাম, টেকনিশিয়ান তৌফিক চৌধুরী, মিঠুন কর্মকার, ভলেন্টিয়ার ভ্যাকসিন আব্দুর রশিদ, খামারি নুর আলম আকন্দ, সাংবাদিক ফারুক হোসেন, আস্থা এগ্রোর প্রতিনিধি সোহেল নওরোজ, ঔষধ কোম্পানির প্রতিনিধি সুমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মহিলা সংসদ সদস্য মাধবী মারমা, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

বাঘাইছড়িতে মারিশ্যা বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৩৪নং-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বান্দরবান থেকে রাঙামাটি যাওয়ার পথে তিনি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন। তাঁকে স্বাগত জানাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উয়েমং মারমা।

এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ,চাইন্দাসারা , সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মংছাখই মারমা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। তবে শুধু সরকারের প্রচেষ্টায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা এবং মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যেন সমান সুযোগ-সুবিধা পেয়ে নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।

তিনি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা বলেন, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এ বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, একটি এলাকার সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো শিক্ষার উন্নয়ন। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকা প্রয়োজন।
তিনি সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তাঁর আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরীও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

 

পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য এবং উপস্থিত অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের এ বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন উদ্যোগের পথ তৈরি হবে। পাশাপাশি পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের আরও কার্যকর সহযোগিতা মিলবে।

×