দিঘীনালা তপোবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
রুপম চাকমা, দিঘীনালাঃ
পুণ্যার্থীদের ভক্তি ও শ্রদ্ধায় খাগড়াছঢি দিঘীনালা উপজেলার দিঘীনালা তপোবন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দান। গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত কঠিন চীবর বুনন ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৭অক্টোবর ২০২৫ দিন ব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্য বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান, পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠ, ধর্মীয় দেশনা, কল্পতরু প্রদক্ষিণ ও ফানুস বাতি উৎসর্গসহ উল্লেখযোগ্য।

কঠিন চীবর দানোৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থী অংশ নেন। পুণ্যার্থীদের পদচারণায় মূখর হয়ে উঠে বিহার প্রাঙ্গণ। দুপুরে কল্পতরু ও কঠিন চীবরকে পুরো বিহার এলাকা প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা করা হয়। সন্ধ্যায় জগতের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় ফানুস উড়ানো ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে অনুষ্টানের ভিক্ষু সংঘের প্রধান অতিথি শ্রদ্ধেয় প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ভক্তরা। পরে পঞ্চশীল পাঠ করেন অনিকা চাকমা।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন শয়ন বিকাশ চাকমা চেয়ারম্যান বোয়ালখালি ইউনিয়ন পরিষদ।
ধর্মীয় সভায় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্ম দেশনা দেন শ্রদ্ধেয় মঙ্গল জোতি মহাস্থবির ভান্তে ও মুনি পাল ভান্তে দেশনা প্রদান করেন।
এছাড়া ও বিভিন্ন শাখা বিহার থেকে পুজনীয় ভিক্ষু সংঘ উপস্তিত ছিলেন।

| ২২ নভেম্বর ২০২৬











