গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম:

খাগড়াছড়ি সদর মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

খাগড়াছড়ি সদর মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

 

অংগ্য মার্মা, মানিকছড়িঃ 

খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিলে ও বর্নাঢ্য  র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত। র‍্যালিটি টাউন হল থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কের প্রদক্ষিন করে একই স্থানের এসে আলোচনা সভা মিলিত হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে আলোচনা সভা খাগড়াছড়ি সদর শাখা সদস্য সচিব মিনুচিং মারমা ও যুব জেলা কমিটি ভারপ্রাপ্ত চাইহ্ণাপ্রু মারমা সঞ্চালনায় বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ আহ্বায়ক কমিটি ম্রাচাই মারমা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, সাথোয়াইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা কমিটি জাতীয়তাবাদী মহিলাদলে সভানেত্রী কহেলি দেওয়ান, জেলা প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি জেলা কমিটি সভাপতি কংচাইরী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, সদর উপজেলার বিভিন্ন মারমা সমিতি সদস্যরা এ কাউন্সিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা তার বক্তব্যে বলেন, এক সময় খাগড়াছড়ি জেলাতে মারমা সম্প্রদায়ে সবচেয়ে ধন সম্পদশালী ছিল। কিন্তু বর্তমানে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে মারমা সম্প্রদায় অন্যতম। তাদের উন্নয়ন ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য প্রতিটি গ্রামে সমিতি গঠন করা হয়েছে। ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে নারীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দ্বিতীয় পর্বে আলোচনা সভা শেষে ১০১ সদস্য বিশিষ্ট করে উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়। এতে ম্রাচাই মারমাকে সভাপতি, মিনুচিং মারমাকে সাধারণ সম্পাদক এবং মিশ্যানু মারমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মহিলা সংসদ সদস্য মাধবী মারমা, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

খাগড়াছড়ি সদর মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৩৪নং-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বান্দরবান থেকে রাঙামাটি যাওয়ার পথে তিনি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন। তাঁকে স্বাগত জানাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উয়েমং মারমা।

এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ,চাইন্দাসারা , সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মংছাখই মারমা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। তবে শুধু সরকারের প্রচেষ্টায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা এবং মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যেন সমান সুযোগ-সুবিধা পেয়ে নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।

তিনি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা বলেন, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এ বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, একটি এলাকার সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো শিক্ষার উন্নয়ন। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকা প্রয়োজন।
তিনি সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তাঁর আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরীও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

 

পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য এবং উপস্থিত অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের এ বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন উদ্যোগের পথ তৈরি হবে। পাশাপাশি পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের আরও কার্যকর সহযোগিতা মিলবে।

চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট আধুনিকায়নের সম্ভাবনা যাচাইয়ে পার্বত্য মন্ত্রীর পরিদর্শন

খাগড়াছড়ি সদর মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি সফরে যাওয়ার পথে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী।

​পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা পরিষদের সদস্য মো. মামুনুর রশীদ ও উথোয়াই মং মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি মো. দিলদার হোসেন ও মংসুইপ্রু মারমাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী এই চিৎমরম বৌদ্ধ বিহারে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। পুণ্যার্থীরা কর্ণফুলী নদী সাম্পানে করে পার হয়ে বিহারে যেতে হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে ঘাটের সিঁড়ি থেকে পানির দূরত্ব ৪০ ফুটেরও বেশি হয়ে যায়। তার ওপর ঘাটের বর্তমান সিঁড়িগুলোও অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এতে বয়স্ক ও নারী পুণ্যার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়তে হয়। পুণ্যার্থীদের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ঘাটটি আধুনিকায়ন, সিঁড়ি সংস্কার এবং যাতায়াতের বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়ার বিষয়ে পরিদর্শনে গুরুত্বারোপ করা হয়।

​এদিকে, চিৎমরম ঘাট পরিদর্শনের পূর্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ব্যাঙছড়ি বায়তুল জামে মসজিদ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় উন্নয়ন ও অবকাঠামোগত বিষয়গুলো ঘুরে দেখেন।

কারিতাসের উদ্যোগে আলীকদমে গম-ভুট্টার উন্নত জাত চাষে কৃষক প্রশিক্ষণ,বীজ-সার বিতরণ

খাগড়াছড়ি সদর মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ‎

‎গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, জয়দেবপুর,গাজীপুরের সহায়তায় ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‎ ‎প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়া থেকে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের ২০ জন উপকারভোগী কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও খামার তত্ত্বাবধায়ক মো. সাইদুল ইসলাম। ‎ ‎

এ সময় কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, সামশুল হক, ক্যথোয়াইপ্রু মারমা, শেফালী ত্রিপুরা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। ‎প্রশিক্ষণ শেষে ১০ জন গমচাষির প্রত্যেককে ১২ কেজি গমবীজ, ২১ কেজি ইউরিয়া, ১৩ কেজি এমওপি, ১২ কেজি টিএসপি, ১০ কেজি জিপসাম, ৬০০ গ্রাম বোরন, একটি সাইনবোর্ড ও একটি খুঁটি বিতরণ করা হয়। ‎‎

এছাড়াও ১০ জন ভুট্টা চাষির প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ,৪৮ কেজি ইউরিয়া,২০ কেজি টিএসপি, ২৮ কেজি এমওপি, ১৬ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১ দশমিক ২ কেজি জিংক দেওয়া হয়। ‎কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য।

×