বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
শিরোনাম:

রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম
1 বার পড়া হয়েছে
রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য রাজস্থলী উপজেলার বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী ব্যালেট পেপারসহ সরঞ্জাম। এরই মধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

রাত পোহালেই ভোট। এ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন
এরপর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এসব মালামাল কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাচন অফিসার জানান, সকাল থেকে ধাপে ধাপে সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার সকাল থেকে রাজস্থলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলার ১২টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরাপত্তার মধ্যে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সকল কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম
রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ১৩টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার (১১ই ফেব্রুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য  জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান। তিনি আরও জানান, তেরোটির মধ্যে ৫টিতে হেলিসের্টি, অন্য ৮টিতে নৌকা বোটে পাঠানো হয়েছে। এবং সকল প্রস্তুটি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান, হেলিসের্টি ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রা: ও তাড়াছড়ি বেসরকারি প্রা: বিদ্যালয়। আর বড়থলি ইউনিয়নে ৩টির মধ্যে প্রাংজংপাড়া, বড়থলি এবং রাইমংছড়া বেসরকারি প্রা: বিদ্যালয়। নৌকা যোগে অন্য কেন্দ্রগুলো হচ্ছে ফারুয়া ইউনিয়নে ওরাছড়ি ও তক্তানালা সরকারি প্রা: বিদ্যালয়। বিলাইছড়ি ইউনিয়নে পাংখোয়া পাড়া, দীঘলছড়ি আবাসিক সরকারি প্রা: বিদ্যালয় এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। আর কেংড়াছড়ি ইউনিয়নে কেংড়াছড়ি পুনর্বাসন জোন, কেংড়াছড়ি এবং কেরনছড়ি সরকারি প্রা: বিদ্যালয়।

উপজেলায় মোট ১৩টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪৫১৫ জন,পুরুষ – ১২৫৬৮,মহিলা- ১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন, কেংড়াছড়িতে ৫৫৭২ জন, বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন। নিরাপত্তায় দায়িত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী। রয়েছে অনেক কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়।

কাপ্তাইয়ে প্রস্তুত ২২ কেন্দ্র ; সরঞ্জামে সজ্জিত ভোটগ্রহণ কক্ষ, কাল রায় দেবেন ভোটাররা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম
রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

কাপ্তাই রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী আমেজে প্রস্তুত পাহাড়বেষ্টিত কাপ্তাই উপজেলা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে কাপ্তাইয়ের ২২টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে।

উপজেলা সদর হতে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন। প্রতিটি কেন্দ্রের জন্য নির্ধারিত প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে নির্বাচনী মালামাল কেন্দ্রগুলোতে পাঠানো হয়।

​সহকারী রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন গণমাধ্যম’কে জানান,“অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচনী সরঞ্জামাদি যথাসময়ে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল জোরদার করা হয়েছে।মাঠ পর্যায়ে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি), শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা ​মিতা পারিয়াল।

প্রসঙ্গত, কাপ্তাইয়ের ২২টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৯শত ৫৯ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪শত ৪১ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৫শত ১৮ জন। এছাড়া কাপ্তাইয়ে নির্বাচনী দায়িত্ব পালন করবেন ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৯৮ জন পোলিং অফিসার।

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে কাপ্তাইয়ে এখন ভোটের অপেক্ষা। আগামীকাল নির্ধারিত সময়েই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হবে।

রামগড়ে ২০টি ভোটকেন্দ্রে সব প্রস্তুতি সম্পন্ন, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৮ পিএম
রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম

আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের কঠোর অবস্থান, ভ্রাম্যমাণ টিম প্রস্তুত

 

সাইফুল ইসলাম, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ নং আসনের রামগড় উপজেলায় ২০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭.৩০টা থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত বিরতিহীনভাবে এসব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটকক্ষ প্রস্তুত, ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, কালি ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা নিজ নিজ কেন্দ্রে দায়িত্ব গ্রহণ করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ টিম প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে বলেও জানা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর নজরদারি রাখা হবে।

প্রশাসনের পক্ষ থেকে সকল ভোটারকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

×