গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বাবু চনুমং মার্মা-কে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নবগঠিত পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির প্রকৌশলী দিপু বড়ুয়া — সদস্য সচিব, প্রকৌশলী নিউটন চাকমা — যুগ্ম আহ্বায়ক, রাজীব বড়ুয়া রাজু — সদস্য সচিব, ঢাকা মহানগর, কনজুরি মারমা — যুগ্ম সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট।

ডেস্ক নিউজ
২৬ আগস্ট, ২০২৬, ৬:৩৪ পিএম
No gallery images found.

আজ ১৪ নভেম্বর ‘২৬ইং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রাপ্ত উপাত্ত পর্যালোচনা বিষয়ক স্টেকহোল্ডার সেমিনার অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ বি এম আবদুস সাত্বার প্রধানমন্ত্রী মূখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান এমপি, মহিলা সংরক্ষিত আসন মিজ মাধবী মার্মা, এমপি ও মিজ আন্না মিনস্ এমপি (সংরক্ষিত) নাটোর ও নওগাঁ। অনুষ্টানটি সভাপতিত্ব করেন মো: ফিরোজ সরকার, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।

×