রামগড়ে মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আ.লীগ নেতা কাজী রিপন আটক
সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধিঃ
রামগড়ে এক বছরের সাজাপ্রাপ্ত সিআর মামলার পলাতক আসামি পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শাহজাহান (রিপন)-কে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার উপপরিদর্শক এসআই মোঃ নুরু উদ্দিন ও মনিরুল ইসলাম এর সঙ্গীয় পুলিশ ফোর্স কাজী শাহজাহান রিপনের সোনাইপুল বাসা ঘেরাও করে তাকে আটক করে।
এ বিষয়ে রামগড় থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, কাজী রিপন একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্রদল নেতা শাহ আলম হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ যে, ২০২২ সালে কাজী রিপন এর বিরুদ্ধে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানায় সিআর মামলা নং- ১০২২, এর ৩ ধারায় যৌতুক ও নারী শিশু নির্যাতনের দমন আইনে মামলা করেন তার ১ম স্ত্রী।

| ৫ নভেম্বর ২০২৬















