বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:

রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬, ১:৩০ পিএম
10 বার পড়া হয়েছে
রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ অক্টোবর) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি সূত্র জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত রামগড় সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। দীর্ঘ সময়ে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিগারেট, ইয়াবাসহ বিভিন্ন মাদক ও তামাকজাত পণ্য আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিবি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বহিঃশত্রুর চেয়েও মাদকের ভয়াবহতা অনেক বেশি। মাদক প্রতিরোধে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। সবাই মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে মাদকের প্রবেশ ও বিস্তার বন্ধ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় জোন কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ ছাড়া রামগড় উপজেলা প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম
রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত কাগজকল কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) অনুষ্ঠিত কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয়লাভ করেছে শ্রমিক-কর্মচারী পরিষদ।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মিল কর্তৃপক্ষের পাশাপাশি থানা পুলিশ ও আনসার প্রশাসন কড়া নিরাপত্তা নিশ্চিত করে। নির্বাচন চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কেপিএমে নিবন্ধিত তিনটি শ্রমিক সংগঠনের মধ্যে এবার প্রতিদ্বন্দ্বিতা করে দুটি সংগঠন।

কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ: ‘চাকা’ প্রতীক নিয়ে ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন: ‘ছাতা’ প্রতীক নিয়ে পেয়েছে মাত্র ১০ ভোট।কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন: ‘হাতুড়ি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়নি। ​মিলটিতে মোট ভোটার সংখ্যা ছিল ১১৭ জন। এর মধ্যে ১০১ জন ভোটার চাকা প্রতীকে এবং ১০ জন ছাতা প্রতীকে ভোট দেন। এছাড়া ৪ জন ভোটার ভোটদান থেকে বিরত থাকেন এবং ২টি ভোট বাতিল বা নষ্ট হয়।​ ভোটগ্রহণ শেষে চট্টগ্রাম শ্রম দপ্তরের যুগ্ম শ্রম পরিচালক সাব্বির আহমেদের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে নির্বাচনকেন্দ্র পরিদর্শন করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্যাহ এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। তাঁরা সার্বিক নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলে মন্তব্য করেন।

মিলের সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, গত ১১ জুন বর্তমান সিবিএর মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী মেয়াদ পূর্তির ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম শ্রম দপ্তর থেকে নির্বাচনের এই দিন ধার্য করা হয়েছিল।​ নির্বাচনে বিজয়ী হওয়ার পর আয়োজিত এক সংক্ষিপ্ত শ্রমিক সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার। তাঁরা বলেন, শ্রমিক-কর্মচারীরা যে আস্থার সাথে তাঁদের পুনরায় নির্বাচিত করেছেন, সেই মর্যাদা রক্ষায় তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। এছাড়া কেপিএমের বর্তমান দৈন্যদশা কাটিয়ে ঐতিহ্যবাহী এই মিলটিকে সচল ও লাভজনক রাখতে তাঁরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​উল্লেখ্য, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত দেশের এই প্রাচীন ও বৃহত্তম কাগজকলটি বর্তমানে নানা জরাজীর্ণতায় ভুগছে। কারখানার আধুনিকায়ন এবং শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় নবনির্বাচিত এই সিবিএ নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

গোবিন্দগঞ্জে তমিজ উদ্দিন মাদ্রাসার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম
রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া তমিজ উদ্দিন আহমেদীয়া দাখিল মাদরাসার নব নির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা সুপার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা। আরও বক্তব্য রাখেন, মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি মোঃ রুহুল আমিন মন্ডল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপির সদস্য নাজিমুদ্দিন আলম, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল, বিএনপি নেতা রবিউল ইসলাম খাজা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তাজিমুল ইসলাম তুষার সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

hacked by trenggalek6etar

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬, ৪:১৬ পিএম
রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

hacked by trenggalek6etar

— JATIM4U —

Jangene_Cakep – Panataran – 0x1999 – 0xIDiot – Unlucky – Mr.Optimuz_Root

×