গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে ৬দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

কাপ্তাইয়ে ৬দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

 

রিপন মারমা, কাপ্তাইঃ

রাঙ্গামাটি কাপ্তাইয়ে বিভিন্ন দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮ টা থেকে ১০টা পযন্ত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন লিখিত সুত্রে জানা যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান)সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। এবং ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে ৬৪জেলার ন্যায় কাপ্তাইয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কাপ্তাই শাখার সভাপতি সমীরণ তনচংগ্যা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তনচংগ্যা জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা এক লাখ বিশ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রে ইপিআই এর মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে থাকি। কিন্তু তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারি তহশিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছে। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে, নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং– টএর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। তাই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশ কৃত নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবনার চুড়ান্ত অনুমোদনের দাবি জানানো হয়। আর দাবী মেনে নেওয়া না হলে আগামি ১সেপ্টম্বর হতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন পালন করা হবে বলে জানান। এসময় উপজেলা স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।

ছবি ও ক্যাপশন- কাপ্তাই স্বাস্থ্য সহকারীরা বিভিন্ন দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করছে।

চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট আধুনিকায়নের সম্ভাবনা যাচাইয়ে পার্বত্য মন্ত্রীর পরিদর্শন

কাপ্তাইয়ে ৬দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি সফরে যাওয়ার পথে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী।

​পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা পরিষদের সদস্য মো. মামুনুর রশীদ ও উথোয়াই মং মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি মো. দিলদার হোসেন ও মংসুইপ্রু মারমাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী এই চিৎমরম বৌদ্ধ বিহারে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। পুণ্যার্থীরা কর্ণফুলী নদী সাম্পানে করে পার হয়ে বিহারে যেতে হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে ঘাটের সিঁড়ি থেকে পানির দূরত্ব ৪০ ফুটেরও বেশি হয়ে যায়। তার ওপর ঘাটের বর্তমান সিঁড়িগুলোও অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এতে বয়স্ক ও নারী পুণ্যার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়তে হয়। পুণ্যার্থীদের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ঘাটটি আধুনিকায়ন, সিঁড়ি সংস্কার এবং যাতায়াতের বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়ার বিষয়ে পরিদর্শনে গুরুত্বারোপ করা হয়।

​এদিকে, চিৎমরম ঘাট পরিদর্শনের পূর্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ব্যাঙছড়ি বায়তুল জামে মসজিদ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় উন্নয়ন ও অবকাঠামোগত বিষয়গুলো ঘুরে দেখেন।

কারিতাসের উদ্যোগে আলীকদমে গম-ভুট্টার উন্নত জাত চাষে কৃষক প্রশিক্ষণ,বীজ-সার বিতরণ

কাপ্তাইয়ে ৬দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ‎

‎গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, জয়দেবপুর,গাজীপুরের সহায়তায় ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‎ ‎প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়া থেকে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের ২০ জন উপকারভোগী কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও খামার তত্ত্বাবধায়ক মো. সাইদুল ইসলাম। ‎ ‎

এ সময় কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, সামশুল হক, ক্যথোয়াইপ্রু মারমা, শেফালী ত্রিপুরা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। ‎প্রশিক্ষণ শেষে ১০ জন গমচাষির প্রত্যেককে ১২ কেজি গমবীজ, ২১ কেজি ইউরিয়া, ১৩ কেজি এমওপি, ১২ কেজি টিএসপি, ১০ কেজি জিপসাম, ৬০০ গ্রাম বোরন, একটি সাইনবোর্ড ও একটি খুঁটি বিতরণ করা হয়। ‎‎

এছাড়াও ১০ জন ভুট্টা চাষির প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ,৪৮ কেজি ইউরিয়া,২০ কেজি টিএসপি, ২৮ কেজি এমওপি, ১৬ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১ দশমিক ২ কেজি জিংক দেওয়া হয়। ‎কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য।

বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

কাপ্তাইয়ে ৬দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

 

আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি: ‎

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। ‎মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। ‎ ‎

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×