| ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাই আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

কাপ্তাই আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির কাপ্তাই গণপ্রকৌশল দিবস- ২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জল ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিএসপিআই সিভিল উড ডিপার্টমেন্ট হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আইডিইবি অন্তবর্তী কালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ কবির হোসেন। আইডিইবি কাপ্তাই (জেনিক) সভাপতি প্রকৌশলী মোঃ ইমাম ফখরউদ্দীন রাজী এর সভাপতিত্বে এবং প্রকৌশলী আব্দুল আলী’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিইবি অন্তর্বর্তী কালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক (চট্টগ্রাম) প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন, বিএসপিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপদেষ্টা জেনিক, কাপ্তাই প্রকৌশলী রহমাতুল্লাহ। এসময় আরো বক্তব্য রাখেন, বিএসপিআই এর শিক্ষার্থী মো: বেলাল হোসেন।

এসময় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে । দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। তাঁরা আরও বলেন, জাতীয় অগ্রযাত্রায় দুর্নীতি মুক্ত ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশই হবে আগামী দিনের শক্তি।

উক্ত অনুষ্টানে আইডিইবি এর সদস্য, গনমাধ্যম কর্মীসহ বিএসপিআই এর শিক্ষার্থী’রা উপস্থিত ছিলেন। এর আগে র‌্যালি বিএসপিআই এলাকা প্রদক্ষিণ করে সিভিল উড বিভাগে এসে শেষ হয়।

উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়।

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১

কাপ্তাই আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

কাপ্তাই আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

Hacked by CoupDeGrace

কাপ্তাই আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

Hacked by CoupDeGrace

Greetz:

Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

×